admin
প্রকাশিত: 1:05 PM, July 20, 2026
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সিলেট সদর ও মহানগর এলাকার আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
এছাড়া জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এদিন শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।