admin
প্রকাশিত: 7:57 AM, July 21, 2026
আক্তার হোসেন:
সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গড়ে উঠেছে এক অভূতপূর্ব প্রতিরোধ। দলমত ও আদর্শের পার্থক্য ভুলে মাদকের বিরুদ্ধে একাট্টা হয়ে সিলেটে টানা চার দিনব্যাপী আয়োজিত হলো জোরালো মাদকবিরোধী র্যালি ও সমাবেশ।
মাদক কারবারি ও মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্ব শুরু হয় গত ১২ জুলাই পাঠানটুলা এলাকায়। এরপর ১৪ জুলাই জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার এবং ১৮ জুলাই হাটখোলা ইউনিয়নের মাঠে বিপুল জনসমাগমের মাধ্যমে এই প্রতিবাদী আয়োজন ছড়িয়ে পড়ে। ধারাবাহিক প্রতিবাদের চূড়ান্ত রূপ দেখা যায় আজ ২০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের তেমুখী বাইপাস এলাকায়। সেখানে আয়োজিত পথসভা ও র্যালিতে সমবেত জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানান।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিবের পরিচালনায় এই প্রতিবাদী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) অন্তু কুমার দাশ, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, তেমুখী রশিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক গোলজার আহমদ, উসমান হারুন পনির, যুগ্ম আহ্বায়ক সেচ্ছা সেবক দলে এবং ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দুলাল আহমদ। সমাবেশ শেষে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাদককে ‘না’ বলার শপথ নিয়ে একটি দীর্ঘ প্রতিবাদী র্যালি তেমুখী বাইপাস এলাকা প্রদক্ষিণ করা হয় ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট