admin
প্রকাশিত: 5:32 PM, July 22, 2026
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মনোনীত হওয়ায় আব্দুর রহিমকে সিলেট মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘিরপাড়ে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, মহানগর শ্রমিক দলের আহবায়ক ও মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও সংগঠনের সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. খোকন ইসলাম, শ্রমিক দলের সদস্য ও সংগঠনের অর্থ সম্পাদক মো. শাহজান আহমেদ, সিলেট কোতোয়ালি মডেল থানার সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শাহ আলম, সিলেট মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ কামরান সামি, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শাহজাহান সাজু, মোঃ জাবেদ আহমদ, মোঃ লিটন আহমদ, মো. মনু মিয়া, মোঃ তারেক আহমদ, মোঃ মুন্না আহমদ, মো. দিপু আহমদ, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ আবু কাসেম, মোঃ পকির আলী, মোঃ তিতাব আলী, মোঃ কাবুল আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মোঃ সোহেল আহমদ, মোঃ গেদু মিয়া, মোঃ রহিম উদ্দিন পাটোয়ারী, মো. শফিক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।