admin
প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাছের মেলায় দেখা মিলেছে বিক্রয় নিষিদ্ধ বিপন্ন ‘বাঘাইড়’ মাছের। মেলায় অন্যান্য মাছের সাথে উঠে বিশালাকৃতির এসব বাঘাইড় মাছ। উপজেলার মিয়ারবাজারের প্রথমবারের মতো গেল গত বৃহষ্পতিবার এ মেলার আয়োজন করেন স্থানীয়রা।
মেলার বিশেষ বিশেষ আকর্ষণ ছিলো ৪০-৪৫ কেজি ওজনের দুটি বাঘাইড়। দামও আকাশচুম্বী। বিক্রেতারা দাম হাঁকেন লক্ষ টাকার উপরে। বন্যপ্রাণী আইনে অনুযায়ী এই মাছ শিকার শিকার ও বিক্রি নিষিদ্ধ থাকলেও তা মানছেন না কেউই।
স্থানীয়রা জানান, মিয়ারবাজারে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেন। এতে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৎস্য ব্যবসায়ীরা নানা প্রজাতির মাছ নিয়ে আসেন। বিকেল থেকেই শুরু জমজমাট বেচা-কেনা। গভীর রাত পর্যন্ত মেলা থেকে পছন্দের মাছ কিনেন ভোজন রসিক মানুষ। মেলায় বাঘাইড় মাছের পাশাপাশি ওঠে বড় বড় বোয়াল, গাঙচিতল, গজার, রই-কাতলা, মৃগেল, বাউশ, বড় বড় কাকিলা আর ইলিশ। উঠেছে দু-এক ধরনের সামুুদ্রিক মাছও। ছিলো দেশীয় প্রজাতির ছোট মাছের সমারোহ। এক দিনেই মেলায় বিক্রি হয় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মাছ। মেলা কমিটির অন্যতম সদস্য মো. শিহাব আহমেদ বলেন, ‘গ্রামীণ ঐহিত্য আমাদের শিকড়, আর মাছের মেলা সেই শিকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এ আয়োজন। এই মেলার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐহিত্যবাহী মাছ ও মানুষের মিলন মেলা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার
স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব