admin
প্রকাশিত: 5:22 AM, July 29, 2026
বিশেষ প্রতিনিধি:
সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও ধরাছোঁয়ার বাইরে থেকে তাদের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। একের পর এক অভিযান ও চোরাই পণ্য জব্দের পরও মূল হোতা তরিকুল ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় না আনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানের তৃতীয় পর্বে এই সিন্ডিকেটের আরেকটি বড় চালানের পতন, জালিয়াতির নতুন কৌশল এবং নগরের ভেতরে থাকা তাদের গোপন আস্তানার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
সিন্ডিকেটের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ধারাবাহিকতায় গতকাল রাতেও বড় ধরনের সফলতা এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তরিকুল সিন্ডিকেটের একটি বড় চোরাচালান হাতেনাতে আটক করেছে। বিজিবির এই অভিযানে চক্রের বড় অঙ্কের মালামাল জব্দ হলেও সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মাঠপর্যায়ের চোরাকারবারিরা। স্থানীয়দের দাবি, এই চালানটির পেছনে সরাসরি তরিকুল ও তার মূল সহযোগীদের বিনিয়োগ ছিল।
অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তরিকুল এখন এক অভিনব আইনি ঢাল ব্যবহার করছেন। কাস্টমসের একটি পুরোনো সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) সংগ্রহ করে সেটিকে বারবার চোরাই পণ্য পরিবহনের লাইসেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় জিরা, ফুসকা ও কসমেটিকস যখনই ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়, তখন এই একটি নিলামের কাগজ দেখিয়ে সেটিকে বৈধ প্রমাণ করার চেষ্টা চলে। এই জালিয়াতির কারণে অনেক সময় মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীও বিভ্রান্তিতে পড়ছে।
তরিকুল একা নন, এই বিশাল অবৈধ নেটওয়ার্ক পরিচালনায় এবার বেরিয়ে এসেছে তার অন্যতম প্রধান অংশীদার (পার্টনার) খলিলের নাম। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খলিল মূলত এই সিন্ডিকেটের অন্যতম প্রধান অর্থ জোগানদাতা এবং রাজনৈতিক সমঝোতার সমন্বয়ক হিসেবে কাজ করেন। শুধু খলিলই নন, এই সিন্ডিকেটের পরিধি অত্যন্ত বিস্তৃত। এর সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, পরিবহন খাতের অসাধু নেতা এবং সীমান্ত লাইনের পাহারাদাররা যুক্ত রয়েছেন। একের পর এক অনুসন্ধানে এই চক্রের সঙ্গে জড়িত নতুন নতুন রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসছে।
সীমান্ত পার করে আনা চোরাই পণ্যগুলো সরাসরি ট্রাকে করে সিলেটের বাইরে পাঠানো হয় না। অনুসন্ধানে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তল্লাশি এড়াতে সিলেট নগরীর চালিবন্দর এলাকায় তরিকুল একটি বিশাল গোপন গুদাম (গোডাউন) গড়ে তুলেছেন। জাফলং, হরিপুর বা লালাখাল সীমান্ত দিয়ে রাতের আঁধারে আসা চিনি ও কসমেটিকসের চালানগুলো প্রথমে এই চালিবন্দরের গুদামে এনে মজুত করা হয়। পরবর্তীতে সুযোগ বুঝে ‘সুরমা ট্রান্সপোর্ট’ বা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে তা পাচার করা হয়।
পৌর এলাকার সচেতন মহলের মতে, খাদিমনগরে ১৩২ বস্তা চিনিসহ সহযোগী গ্রেপ্তার বা গতকাল রাতে জাফলংয়ে বিজিবির পণ্য জব্দের মতো মাঠপর্যায়ের অভিযান প্রশংসনীয়। তবে মূল হোতা তরিকুল ও তার পার্টনার খলিল যতক্ষণ পর্যন্ত চালিবন্দরের গুদামসহ বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, ততক্ষণ পর্যন্ত সীমান্ত চোরাচালান বন্ধ করা অসম্ভব। জনমনে স্বস্তি ফেরাতে অবিলম্বে এই সিন্ডিকেটের অবৈধ অর্থের উৎস, জালিয়াতি করা নিলামের কাগজ এবং চালিবন্দরের গুদামে যৌথ বাহিনীর সমন্বিত গোয়েন্দা তদন্ত ও কঠোর অভিযান জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫