admin
প্রকাশিত: 7:11 AM, July 29, 2026
স্টাফ রিপোর্টার:
সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামাঞ্চলে সামাজিক বনায়ন গড়ে তোলা সম্ভব।”
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৬টি, সদর উপজেলার ৬টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সিলেট জেলার ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে এবং সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘ’র সভাপতি এম আহমদ আলী, গ্রিন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজীদ খান ও জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুর রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত উন্নীতকরণসহ উপস্থিত প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সহযোগিতা ও উন্নয়নের বিষয়ে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার