admin
প্রকাশিত: 6:04 AM, December 20, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রতিদিনই নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিএনপি’র প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এ জেলার রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে। জেলার হাওর এলাকার গ্রাম-হাট-বাজারসহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন ইস্যু।
এ জেলায় বিএনপি ও জামায়াত এ মুহূর্তে প্রচারণায় এগিয়ে থাকলেও ইসলামপন্থি দলগুলোর প্রচারণা তুলনামূলকভাবে একেবারেই কম। এ ছাড়া নতুন করে ৮ দলীয় জোটের সমীকরণ এ জেলার দুই একটি আসনে জটিলতা তৈরি করেছে। জেলার এবার পাঁচটি আসনেই জামায়াতের প্রার্থীরা আগের তুলনায় সক্রিয়।
অন্যদিকে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের স্বতন্ত্র লড়াই বিশেষ করে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪ আসনে নতুন সমীকরণ তৈরি করেছে। সুনামগঞ্জের ভোটাররা বলছেন, দু-একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের হিসাব জটিল হতে পারে। তবে তারা জানিয়েছেন, শিক্ষিত, মার্জিত এবং কর্মীবান্ধব নেতাদের মধ্য থেকেই তাদের মূল্যবান ভোট দিয়ে এবার এমপি নির্বাচিত করবেন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ মধ্যনগর ও ধর্মপাশা):
এ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সম্পাদক আনিসুল হক। তিনি মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উজ্জীবিত। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকার হাট বাজারে ও গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ গণসংযোগ করছেন। এ প্রচারণায় তরুণ ও যুব ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান পথসভা ও জনসংযোগ করছেন। এ আসনে ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জমিয়তের মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সিপিবি’র চিত্তরঞ্জন তালুকদারের নাম শোনা গেলেও মাঠে তাদের তৎপরতা নেই।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা): এ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। তিনি অসুস্থ শরীর নিয়েই দলীয় নেকাকর্মীদের নিয়ে পথসভা ও সভা করছেন। নাসির চৌধুরী মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে একত্রিত রয়েছেন। তবে জামায়াতের প্রার্থী শিশির মনির ধারাবাহিক কর্মসূচির কারণে আলোচনায় এগিয়ে রয়েছেন। তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন। এ ছাড়া জমিয়তের মাওলানা শোয়াইব আহমদ মাঠে রয়েছেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): এ আসনে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দলীয় প্রার্থী হয়ে প্রচারণায় রয়েছেন। তবে বিএনপি’র মনোনয়ন না পেয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতের এড. ইয়াসীন খান, খেলাফত মজলিসের সাবেক এমপি এড. শাহীনুর পাশা চৌধুরী, ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল হাই, জমিয়তের মাওলানা হাম্মাদ গাজীনগরী এবং এবি পার্টিতে যোগদানকারী সৈয়দ তালহা প্রচারণা চালাচ্ছেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর): এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন এড. নুরুল ইসলাম নুরুল। তিনি ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করায় বিএনপি’র ভোটব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। জামায়াতের এড. শামস উদ্দীন, গণঅধিকার পরিষদের সওগাত উছমানী চৌধুরী, জমিয়তের মাওলানা মখলিছুর রহমান ও ইসলামী আন্দোলনের মুফতি শহীদুল ইসলাম পলাশীও প্রচারণায় রয়েছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার): এ আসনে বিএনপি’র প্রার্থী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন টানা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জামায়াতের আব্দুস সালাম আল মাদানী, জমিয়তের প্রবাসী নেতা নুরুল হক এবং ইসলামী আন্দোলনের আলী আকবর সিদ্দিকীও মাঠে রয়েছেন। ফলে এ আসনেও বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়
যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৯ হাজার ৩২৬ কোটি টাকার জোড় পরিকল্পনা স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নগর
ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী