admin
প্রকাশিত: 4:08 PM, July 31, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত সালেহ আহমদের মেয়ে মাহমুদা সুলতানা পলীকে ঘিরে প্রেমের সম্পর্কের আড়ালে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ এক যুবকের পরিবারের কাছ থেকে নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগের পর স্থানীয় লোকজন ওই নারী ও তাঁর সঙ্গে থাকা এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদা সুলতানা পলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা কৌশলে অর্থ ও আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অতীতেও এ ধরনের অভিযোগ নিয়ে একাধিকবার সামাজিকভাবে আপস-মীমাংসা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের দুই মাস পূর্ণ হওয়ার আগেই গত সোমবার ভোরে পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় রেখে অটোরিকশা কেনার জন্য সংরক্ষিত প্রায় ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই নারীর একাধিক বিয়ে হয়েছিল। প্রতিবারই তিনি নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিলেও পরে একাধিক বিয়ের তথ্য সামনে আসে। তাঁদের অভিযোগ, তাঁর একটি প্রায় তিন বছর বয়সী সন্তানও রয়েছে।
এ ঘটনার পর গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি (দৌলতপুর) এলাকায় স্থানীয়রা মাহমুদা সুলতানা পলী এবং সুলতানপুর ইউনিয়নের মজলী গ্রামের আলাউদ্দিনের ছেলে রাসেল আহমদকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
রাসেল আহমদের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলে দীর্ঘদিন দুবাইয়ে প্রবাসজীবনে উপার্জিত অর্থ ওই নারীর কাছে হারিয়েছেন। তাঁর দাবি, ঘটনার রাতে ফোন করে রাসেলকে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে রাসেলের ব্যবহৃত একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফোনটি নিজেদের হেফাজতে রাখেন। পরে নারী ও যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, ঘটনাটি দীর্ঘদিন ধরে পরিচালিত একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের অংশ হতে পারে বলে তাঁদের সন্দেহ। তবে এ বিষয়ে তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
অন্যদিকে মাহমুদা সুলতানা পলীর মা বলেন, “মেয়ের একাধিক বিয়ে ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। পরে শুনেছি, মেয়েকে এক যুবকসহ পুলিশে দেওয়া হয়েছে। থানায় গিয়ে মেয়েকে দেখেছি। তবে মামলার অগ্রগতি সম্পর্কে আমি কিছু জানি না।”
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “এর আগেও আমার ইউনিয়নের এক যুবককে ওই নারী তাঁর বাড়িতে নিয়ে আটক করেছিলেন। পরে ওই যুবকের ভাই ৫০ হাজার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন বলে শুনেছি। বর্তমান ঘটনাটিও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, “একজন নারী ও একজন যুবককে থানায় আনা হয়েছে। প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক
সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা
গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের
স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন
আক্তার হোসেন: বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য
স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম