admin

প্রকাশিত: 4:31 PM, July 31, 2026

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

‎‎আক্তার হোসেন:

‎‎বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই হতে পারতো তাঁর জীবন। কিন্তু রক্তে যাঁর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগুন, তিনি তো ঘরে বসে থাকতে পারেন না। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ‘জুলাই বিপ্লব’-এ যিনি নিজের জীবনকে বাজি রেখে নেমে পড়েছিলেন রাজপথে, আজ তিনি ভিড় ঠেলে ঘুরে বেড়াচ্ছেন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে—শুধু একটুখানি স্বীকৃতির আশায়।

‎‎জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন সারা দেশ কেঁপে উঠছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তখন স্বৈরাচারী শাসক, পুলিশ এবং তাদের সহযোগী বাহিনীর মুখোমুখি হতে দুলাল মিয়া এতটুকু দ্বিধা করেননি। আন্দোলনের উত্তাল মুহূর্তে পরিবারের বউ-বাচ্চার কাছ থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন তিনি।

‎‎কাঁদো কাঁদো কণ্ঠে সন্তানদের জড়িয়ে ধরে সেদিন বলেছিলেন, “আমার যদি কোনো ভুল থেকে থাকে, ক্ষমা করে দিও। যদি আর ফিরে না আসি, আমার যা আছে তা দিয়ে তোমরা পড়ালেখা চালিয়ে যেও।” এই বিদায়বাণী কেবল একজন বাবার আবেগ ছিল না, ছিল দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার এক চূড়ান্ত অঙ্গীকার।

‎‎জিয়াদী আদর্শ ও রাজনৈতিক বিশ্বাস থেকে তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি আর স্বৈরাচারের পতনের প্রার্থনা ছিল তাঁর নিত্যদিনের দোয়া। আন্দোলনের ময়দানে নেমে তিনি পিছপা হননি। পুলিশ ও সাঙ্গোপাঙ্গদের নির্বিচার গুলিবর্ষণের মুখেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

‎‎আজও তাঁর শরীরে বহন করছেন সেই আন্দোলনের ক্ষত। তাঁর শরীরে লেগেছে অসংখ্য গুলি, এমনকি মাথার ভেতরে এখনো বিধে আছে জুলাই বিপ্লবের ধাতব সীসা। সেই গুলি আজও তাঁকে তাড়া করে ফেরে, মনে করিয়ে দেয় সেই রক্তঝরা দিনের কথা।
‎‎মোঃ দুলাল মিয়া যে জুলাই বিপ্লবের প্রথম সারির একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন, তার প্রমাণের অভাব নেই। যমুনা টেলিভিশনসহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদের পাতায় তাঁর বীরত্বের চিত্র উঠে এসেছিল। আন্দোলনে তাঁর সাহসিকতার একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা লাখ লাখ মানুষ (মিলিয়ন মিলিয়ন ভিউ) দেখেছেন।

‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাধিক শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূলধারার সংগঠকরাও একবাক্যে সাক্ষ্য দিয়েছেন—মোঃ দুলাল মিয়া ছিলেন একজন সত্যিকারের ‘জুলাই যোদ্ধা’। ‎‎যে মানুষটি নিজের জীবনকে তোয়াক্কা না করে রাজপথে রক্ত ঢেলে দিলেন, আজ তাঁর কপালেই জুটেছে চরম অবহেলা। জুলাই যোদ্ধাদের তালিকায় আজ নেই তাঁর নাম। ‎হৃদয়ভাঙা কষ্ট আর চোখের জল নিয়ে তিনি আজ এক অফিস থেকে অন্য অফিসে ঘুরে বেড়াচ্ছেন। সহযোদ্ধারা জানেন, সবাই মানে—তিনি ছিলেন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো প্রথম সারির একজন লড়াইয়া। অথচ কাগজের খাতায় বা সরকারি তালিকায় তাঁর সেই অবদানের কোনো নাম নেই।‎

‎একজন আহত ও ত্যাগী জুলাই যোদ্ধার এই আকুতি কেবল তাঁর নিজের স্বীকৃতি পাওয়ার লড়াই নয়, বরং বৈষম্যহীন বাংলাদেশের জন্য যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করারও এক বড় প্রশ্নচিহ্ন। উপযুক্ত তদন্তের মাধ্যমে মোঃ দুলাল মিয়ার মতো ত্যাগী যোদ্ধাকে অতি দ্রুত সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছে সর্বস্তরের মানুষ।

‎‎মূল বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনামিয়া রোড রুপসপুর গ্রামে। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে থাকেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায়। চাকরি হারানোর পর নতুন করে আর কোথাও কাজ পাচ্ছেন না তিনি। যে কেউ জানলে বা চিনলেই বলে ‘সে তো জুলাই আন্দোলনের লোক, একে কাজে নেওয়া যাবে না।’ একদিকে মাথায় গুলির যন্ত্রণা, অন্যদিকে অভাবের চরম তাড়না। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছেন এই জুলাই যোদ্ধা।


সর্বশেষ সংবাদ

সেউতা সীমান্তে অভিবাসন সংকট  অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

সেউতা সীমান্তে অভিবাসন সংকট অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

‎‎আক্তার হোসেন: ‎‎বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম