admin

প্রকাশিত: 4:44 PM, July 31, 2026

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান

সিলেটের সংবাদ ডেস্ক:

নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা হওয়া ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতক কন্যার ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে গত ২৮ জুলাই সিলেটের একটি সেফহোম থেকে ঢাকার সিআইডি ল্যাবের প্রতিনিধিদল এ নমুনা সংগ্রহ করে।

এর আগে মামলার প্রধান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনা গত ১৭ মে সংগ্রহ করা হয়। সিআইডি ল্যাবের ডিএনএ প্রোফাইলিং ও পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

সিলেট সমাজসেবা অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বিকেলে প্রসববেদনা শুরু হলে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দিবাগত রাত ১২টার দিকে সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। হাসপাতালে তিন দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পর মা ও নবজাতককে আবার সেফহোমে নেওয়া হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ১২ বছর বয়সী একটি শিশুর সন্তান প্রসব চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও প্রসবের সময় বড় ধরনের কোনো জটিলতা হয়নি, তবে মা ও নবজাতক দুজনই এখনো স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে রয়েছে। নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় জন্ডিস, নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতার আশঙ্কা রয়েছে। এ কারণে চিকিৎসকদের একটি দল নিয়মিত তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত একাধিকবার শিশুটিকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের অনুমতিতে তিন দিনের রিমান্ডে নেয়। পরবর্তীতে গত ১২ মে আদালতের নির্দেশে ভুক্তভোগী শিশুটিকে সিলেটের একটি সেফহোমে পাঠানো হয়।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মামলার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। প্রতিবেদন হাতে পেলেই মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।


সর্বশেষ সংবাদ

সেউতা সীমান্তে অভিবাসন সংকট  অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

সেউতা সীমান্তে অভিবাসন সংকট অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

‎‎আক্তার হোসেন: ‎‎বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম