admin

প্রকাশিত: 6:29 AM, August 1, 2026

বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান

বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান

সিলেটের বিয়ানীবাজারের কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও প্রাইজ মানি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রসারে সমাজভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট।

অনুষ্ঠানে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১,৫০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১,০০০ টাকা করে অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্যে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. মো. আলমাহির ফেরদৌস বলেন, মেধাবী শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে এই ট্রাস্টের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট আত্মপ্রকাশ করিনি, বরং শিক্ষার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের সূচনা করেছি। প্রতি বছর সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্থ প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফৌজিয়া সুলতানা লোদী অতীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও আগামী বছর থেকে একই পরিমাণ অর্থ প্রণোদনা প্রদান করা হবে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের মত সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান ও সংগঠন মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

উলেখ্য, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট ভবিষ্যতে শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মানবকল্যাণ সমাজসেবা মূলক কাজ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশের

একের পর এক চালান পতন, তবুও অধরা মূল হোতারা

একের পর এক চালান পতন, তবুও অধরা মূল হোতারা

অনুসন্ধানে তরিকুল-খলিলের চালিবন্দর আস্তানা উন্মোচন সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

কাষ্টঘর যেন অপরাধের ‘সেফ জোন’

নেপথ্যে সাবেক আওয়ামী লীগ নেতা দিবাকর ধর নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

নজম উদ্দিনকে ঘিরে প্রশ্নের পাহাড়, উন্নয়ন বঞ্চিত ফাইলগাঁওয়ের ৮ নম্বর ওয়ার্ডবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি বরাদ্দের

ছাত্রদল নেতাদের ওপর হামলা, আইফোন ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতাদের ওপর হামলা, আইফোন ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার

এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সম্পন্ন আলোকচিত্র সত্য ও সৌন্দর্যের বার্তা পৌঁছে দেয়: ভারতীয় সহকারী হাইকমিশনার

এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সম্পন্ন আলোকচিত্র সত্য ও সৌন্দর্যের বার্তা পৌঁছে দেয়: ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, আলোকচিত্র শুধু শিল্পের একটি মাধ্যম নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক, সংস্কৃতি,

বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান

বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান

সিলেটের বিয়ানীবাজারের কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও প্রাইজ মানি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে

ফাহিম আল চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে জুবের আহমদের বিবৃতি ‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন

ফাহিম আল চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে জুবের আহমদের বিবৃতি ‘ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি