admin

প্রকাশিত: 6:02 AM, December 21, 2025

লালাবাজারে অবাধে চলছে ভারতীয় ‘শিলংতীর’

লালাবাজারে অবাধে চলছে ভারতীয় ‘শিলংতীর’

এমরান ফয়ছল : শীলং জুয়া ক্যান্সারের চেয়েও ভয়ানক রুপ ধারণ করেছে এতে ক্রমে ক্রমে বিদ্বস্থ হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ও বেকার যুবসমাজ তারা উপায় না দেখে ১০ টাকায় ৮০০/৭০০ টাকার লোভে এ পথে এগিয়ে যাচ্ছে। মহামারী এই জুয়া খেলাটি যুবসমাজসহ বৃদ্বরা ও জড়িয়ে যাচ্ছেন।

মোবাইলে শীলং তীর জুয়াড়ীরা প্রথমে বেকারদের যুবক টার্গেট করে ভারতের শিলং থেকে পরিচালিত ডিজিটাল জুয়া “শিলং তীর” খেলাটি লালাবাজার, নাজির বাজার, রশিদ পুর পরিচালিত হয়ে আসছিলো।ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার প্রতিটি সমাজে প্রতিটি পরিবারে। যার কারণে বিষয়টি আইন শৃঙ্খলাসহ বিভিন্ন সামাজিক ও সচেতন মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো।

স্থানীয় সুশীলদের নিকট জানতে চাইলে তারা বলেন, দক্ষিণ সুরমার লালাবাজার, রশিদপুর ও নাজির বাজারে যে সব এজেন্টরা ছিলো বর্তমানে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। শীলং তো শুধু জুয়া নয় এটি একটি মানি লন্ডারিং। আমাদের দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। তাই আগামীর সম্ভাবনাময় লালাবাজার বাসীর জন্য খেলাটি সাময়িক বন্ধ নয় স্থায়ী ভাবে বন্ধ হওয়া উচিৎ।

অবাধে চলছে ভারতীয় ‘শিলংতীর’ নামক মোবাইলে খেলা। বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘদিন থেকে এ জুয়া খেলা চালিয়ে আসছে তারা। এতে এলাকার নিরীহ ও গরিব লোকজন হচ্ছেন সর্বস্বান্ত। দীর্ঘদিন থেকে সিন্ডিকেট গঠন করে জুয়ার আসর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এ সিন্ডিকেট ও তার সহযোগিরা।

ভারতীয় ‘শিলং তীর’ নামক এ জুয়া খেলায় মোবাইলে গুটির টোকেন বিক্রি চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন। এলাকার উঠতি বয়সী তরুণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ ক্রমেই বিপথগামী হচ্ছে। দীর্ঘদিন থেকে এ জুয়া খেলা চললেও প্রশাসন নীরব। জুয়াড়ি চক্রের সদস্যরা স্থানীয় এবং ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, লালাবাজারসহ কয়েকটি এলাকায় বিস্তৃত রয়েছে তাদের অবৈধ মোবাইল শিলং তীর। লালাবাজার নাজির বাজার রশিদ পুরসহ বিভিন্ন এলাকায় মোবাইলে গুটি টোকেন কেটে যাচ্ছে এই চক্র। জুয়াড়িরা তাদের নিয়োগকৃত এজেন্টের মাধ্যমে এ জুয়া খেলা অব্যাহত রেখেছে। জুয়ার নেশায় আসক্ত হয়ে জুয়াড়িদের খপ্পড়ে পড়ে রিকশাচালক থেকে শুরু করে, ছোট ছোট দোকানদার, নিন্ম আয়ের লোকজন প্রতারিত হচ্ছেন। জুয়াড়িদের প্রলোভনে পা বাড়িয়ে টাকা পয়সা হারিয়ে অনেকে এখন দিশাহারা। স্বল্প আয়ের লোকজন সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করলেও তারা ঘরে খরচাপাতি না নিয়ে রোজগারকৃত এসব টাকা দিয়ে মোবাইলে জুয়া খেলছে প্রতিদিন। এ নিয়ে তাদের পরিবারে দেখা দিয়েছে অশান্তি।

জানা যায়, জুয়াড়িরা মোবাইলের মাধ্যমে মোবাইলে তীর খেলার টোকেন ক্রয় করে লোকজন। ১০ টাকায় ৭০০ টাকা, ১শ’ টাকায় ৭ হাজার ৫শ’ টাকা, ১ হাজার টাকায় ৭৫ হাজার টাকা পাওয়া যাবে- এমন প্রলোভন দেখিয়ে তারা এ জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। এমন প্রলোভনে পা দিয়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন অসহায় ও গরিব লোকজন। আর ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হচ্ছে জুয়াড়িরা। এ জুয়া খেলা বন্ধের দাবিতে সম্প্রতি লালাবাজারসহ এলাকাবাসী জোর প্রতিবাদ জানিয়েছিলেন। তবে কোনো কাজ হয়নি বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, বর্তমানে প্রশাসন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিচ্ছে ও হার্ডলাইনে রয়েছে। আমরা খুব শিগগির দক্ষিণ সুরমা এলাকায় খুব বড় ধরনের অভিযান পরিচালনা করব তিনি আরও বলেন যেসব এলাকায় জুয়া ও মাদক ব্যবসা চালিত হয় সেইসব এলাকার সচেতন মানুষজন যদি সবাই মিলে সম্মিলিত ভাবে প্রদক্ষপ নেন তাহলে হয়ত সেটা দমন করা যেতে পারে।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প