admin
প্রকাশিত: 12:16 PM, August 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল সোমবার দিনব্যাপী সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সকালে সিসিক প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি মাঝপাড়া এলাকায় যান। সেখানে তিনি স্থানীয় মসজিদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কাজ নিয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও সুমন চন্দ্র দাশ। এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আলী হোসেন চৌধুরী (জানু মিয়া), বিশিষ্ট মুরুব্বি ফয়জুল হক চৌধুরী, মোহাম্মদ মাসুক মিয়া, লন্ডনপ্রবাসী কাজী রুকনুজ্জামান চৌধুরী, মোহাম্মদ সেলিম আহমেদ, মোহাম্মদ রফিক মিয়া, আজহারউদ্দিন লালা মিয়া, মোহাম্মদ কয়েছ আহমেদ, মোহাম্মদ আলী আব্বাস, বরইকান্দি নতুন মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর প্রশাসক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা পরিদর্শন করেন। বিকেলে তিনি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন। নাগরিক সেবার মান উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।