admin
প্রকাশিত: 5:53 PM, August 5, 2026
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী জনির উদ্যোগে এবং যুক্তরাজ্যে বসবাসরত বুরুঙ্গা ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে মাঠে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এ কাজে সার্বিক সহযোগিতা করছে বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাব।
প্রবাসীদের অনুদানে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা সংগ্রহ করে মাঠে আংশিক মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এখনও মাঠের বেশ কিছু অংশে মাটি ভরাটের কাজ অসম্পূর্ণ থাকায় বৃষ্টির পানি ও কাদা জমে খেলাধুলা ব্যাহত হচ্ছে। ফলে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড়রা বলেন, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্বপ্ন ছিল এই খেলার মাঠকে একটি আধুনিক ক্রীড়াঙ্গনে রূপ দেওয়া। তাই তারা সরকারের কাছে মাঠটিকে একটি মিনি স্টেডিয়াম হিসেবে উন্নয়নের জোর দাবি জানান। তাদের মতে, একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মিত হলে এলাকার তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে, নতুন প্রতিভা তৈরি হবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজ দূরে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের অন্যতম উপদেষ্টা হেলাল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী কাশেম, টিম ম্যানেজমেন্ট ও প্রচার সম্পাদক জাবেদ চৌধুরী, সদস্য আব্দুর রহিম মুসা, রাজিব আহমদ, মাসুম আহমদ, তানভীর, জামিল, টিপু, রাহাত, সাকিব, তামিম, হামিমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রকাশিত দাতাদের তালিকা অনুযায়ী অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন ইলিয়াছ আলী, সারওয়ার চৌধুরী, ইব্রাহিম আলী, শাহিন আহমদ চৌধুরী, আশরাফ আহমদ কায়েছ, লাহিন চৌধুরী, জুবের চৌধুরী, হাসাদ চৌধুরী, সালমান উদ্দিন, মকছুদ চৌধুরী, জাবেদ আহমদ, আল-আমিন চৌধুরী, রাজা মিয়া, দেলোয়ার হোসেন লিটন, নজরুল ইসলাম, সুমন মিয়া ও সাহেদুর চৌধুরীসহ যুক্তরাজ্যপ্রবাসী বুরুঙ্গা ইউনিয়নের একাধিক ব্যক্তি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অবশিষ্ট মাটি ভরাটের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মাঠটিকে একটি আধুনিক মিনি স্টেডিয়াম হিসেবে উন্নয়নের দাবি জানিয়েছেন। এতে ভবিষ্যতে ওসমানীনগরে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ হাজী মো. ফারুক আহমেদকে দেখতে তাঁর
সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে নগরীর কুমারপাড়ায় অনুষ্ঠিত
সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে
আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার, সেবার
‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী
ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে
জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল