admin
প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
শখের বশে দুই দিন আগে একটি পুরোনো মোটরসাইকেল কিনেছিলেন ২২ বছরের তরুণ রিয়াদ আহমদ। সেই মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে সকালে একটু ঘুরতে বের হওয়াটাই যেন কাল হলো তাদের।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন—জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে রিয়াদ আহমদ (২২) এবং একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ তার বাবার ফলের দোকান দেখাশোনা করতেন এবং জাবেদ সম্প্রতি কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দিয়েছিলেন। দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন রিয়াদ। বুধবার সকাল সাতটার দিকে তীব্র শীত আর ঘন কুয়াশার মধ্যে জাবেদকে নিয়ে মোটরসাইকেলে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন তিনি। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে কুলাউড়া থানায় ছুটে যান রিয়াদের বাবা নুরু মিয়া। কান্নায় ভেঙে পড়ে তিনি বলছিলেন, সকালে দোকান খোলার কথা বলে বাড়ি থেকে বের হলো ছেলেটা। বেড়াতে গেছে জানতাম না। মোটরসাইকেলটাই আমার ছেলের জীবনটা কেড়ে নিল।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক