admin
প্রকাশিত: 10:07 AM, August 14, 2026
মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রবাসী ভাইদের এমন শিক্ষানুরাগী উদ্যোগ আমাদের গ্রামগঞ্জের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত ও প্রতিযোগিতামূলক করবে। আলহাজ্ব এম এ হারিছের স্মৃতি ধরে রাখতে শিক্ষাখাতে এই অবদান সত্যিই প্রশংসনীয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি ৫ম শ্রেণির (দশম) প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলহাজ্ব এম এ হারিছ স্মৃতির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নোমান উদ্দিন হারিছ, কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, আয়শা মাহমুদ, সাজনা বেগমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় স্থান পাওয়া মোট ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ৪০ জন শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: তারেক জলিল এর সভাপতিত্বে ও মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব জয়নাল আবেদীন এবং সদস্য সচিব মিফতাহ উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, পরীক্ষা নিয়ন্ত্রক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ,
হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাশ, যুবদল নেতা এস এ রিপন, বিশিষ্ট মুরব্বি কবির উদ্দিন, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল আজমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি এম এ মুহিত, সিলেট জেলা যুবদলের যুগ্ম্ন সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মালিক লাল মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাশ, প্রধান শিক্ষক খছরু মিয়া, প্রধান শিক্ষক শামছুদ্দিন, প্রধান শিক্ষক আবিদুল হেসেন চৌধুরী, প্রধান শিক্ষক মিহির রঞ্জন দাস, সরকারি মোহাম্মদ চৌধুরী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক আজির উদ্দন, হানিফ আহমদ, এসএমসির সদস্য আফরুজ আলী, হাসান আহমদ লিটন, নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, জামাল উদ্দিন, ফয়েজ আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইনুর হক।-বিজ্ঞপ্তি
শারীরিক-মানসিক উৎকর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি
বিশ্বনাথ প্রতিনিধি: প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও