admin
প্রকাশিত: 10:12 AM, August 21, 2026
সিলেটের বিশ্বনাথে প্রবাসীকে পৈতৃক ভিটাছাড়া করতে একটি সংঘবদ্ধ ভূমিখেকো ও মামলাবাজ ও সিটিংবাজ চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কোনো প্রকার সরেজমিন তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে এসব মিথ্যা মামলা এন্ট্রি করার অভিযোগে বিশ্বনাথ থানার এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন-এর বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট রেঞ্জ ডিআইজি (ভিআইপি) ও জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলাম (নজরুল)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত তুরুফান উদ্দিনের ছেলে ও প্রবাসী সিরাজুল ইসলামকে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালিয়ে আসছে নিজ ভাই ও একটি ভূমিখেকো চক্র। প্রতিপক্ষের অব্যাহত বাধা ও হুমকির মুখে বর্তমানে ওই প্রবাসী সপরিবারে সিলেটের টুকেরবাজারস্থ হায়দরপুর এলাকায় একটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ একই এলাকার নজরুল ইসলাম গং বিশ্বনাথ থানায় একটি মিথ্যা মামলা (মামলা নং- ১৪, তারিখ: ১৯ জুলাই ২০২৬, ধারা: ১৪৩/১১৪/৩০৭/৪৪৭/৩২৩/৩২৫/৫০৬) দায়ের করান। ওই মামলায় প্রবাসী সিরাজুল ইসলামকে ১নং আসামি করা হয়। এমনকি মামলার ঘটনায় ছাতক উপজেলায় অবস্থানরত এসএসসি পরীক্ষার্থী ভাতিজা রাফাত ইসলাম সায়েমকেও আসামি করে তার শিক্ষাজীবন ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। এভাবে একই কায়দায় এই চক্রটি তাদের বিরুদ্ধে আরও ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে। এই মামলাগুলোতে ভুক্তভোগীরা বর্তমানে জামিনে রয়েছেন।
এদিকে, এই মামলার সত্যতা নিয়ে স্থানীয় ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া একটি প্রত্যয়নপত্র প্রদান করেছেন। ওই প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, ১৭ জুলাই ২০২৬ তারিখের ঘটনার যে বিবরণ মামলায় দেওয়া হয়েছে, বাস্তবে ওই দিন ওই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা মারামারি সংঘটিতই হয়নি। গ্রামের বিশিষ্ট মুরব্বি ও বাদীর গোষ্ঠীর মুরব্বিদের জবানবন্দিতেও এর সত্যতা মিলেছে।
অভিযোগে আরও বলা হয়, বিশ্বনাথ থানার রেকর্ডকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন কোনো প্রকার সরেজমিন তদন্ত বা সত্যতা যাচাই ছাড়াই পক্ষপাতমূলকভাবে তড়িঘড়ি করে এই মিথ্যা মামলাটি এন্ট্রি করেছেন।
ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলাম ও তার পরিবার ভূমিখেকো এই চক্রের হাত থেকে রক্ষা পেতে, মিথ্যা মামলাগুলোর সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন-এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে