admin

প্রকাশিত: 11:58 AM, December 26, 2025

প্রবাসী সম্মাননা পাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি সমাজসেবক ও সাংবাদিক মিজানুর রহমান

প্রবাসী সম্মাননা পাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি সমাজসেবক ও সাংবাদিক মিজানুর রহমান

​সিলেট প্রতিনিধি:

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
​আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

​সিলেটের মিরাবাজারের সন্তান মিজানুর রহমান মিজান ১৯৮৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং গ্রেটার ম্যানচেস্টারের হাইডে স্থায়ী হন। তিনি একাধারে সফল ব্যবসায়ী, খ্যাতিমান সাংবাদিক এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’ (জেএইচএফ), যার মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় অসংখ্য প্রকল্প পরিচালিত হচ্ছে। সিলেটে তার প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল ইতিমধ্যে হাজার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।
​সাংবাদিকতায় দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মিজান বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় চ্যানেল এস টেলিভিশনের ম্যানচেস্টার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট।

​করোনা মহামারীর সময় এনএইচএস কর্মীদের বিনামূল্যে খাবার সরবরাহ এবং টেমসাইড কাউন্সিলকে সচেতনতামূলক কাজে সহায়তা করে তিনি প্রশংসিত হন। এছাড়াও তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর উত্তর-পশ্চিম অঞ্চলের সভাপতি হিসেবে দুই দেশের বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক