admin

প্রকাশিত: 3:15 PM, October 25, 2026

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক ফয়সল আহমদ বাবুল। শিক্ষকতা ও লেখালেখিতে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে।

গতকাল শনিবার অবিভক্ত বাংলার প্রখ্যাত জননেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শেরে বাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মুর্শেদ।

ফয়সল আহমদ বাবুল একজন প্রযুক্তিবান্ধব ও সৃজনশীল শিক্ষক। শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল শিক্ষাসামগ্রী তৈরি এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান পরিচালনায় তিনি দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

তিনি বর্তমানে সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ ঐতিহ্যবাহী সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতকোত্তর পর্যায়ে এমপিএইচ, এমডিএস ও এমএড ডিগ্রিধারী। পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ পরিচালনায় দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ সিলেট জেলা এবং সিলেট সদর উপজেলা পর্যায়ে একাধিকবার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

বর্তমানে তিনি দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফয়সল আহমদ বাবুল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী গ্রামের সন্তান। তাঁর এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের