admin

প্রকাশিত: 3:20 PM, October 25, 2026

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ‘একতাবদ্ধ সিলেটবাসী’। এ দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা পেশ এবং আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সভা ও ২৩ নভেম্বর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার বেলা ২টায় সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব ও কর্মসূচি ঘোষণা করা হয়।

বর্ষিয়ান রাজনীতিবিদ ও একতাবদ্ধ সিলেটবাসীর মুখপাত্র মাওলানা রেজাউল করিম জালালী এর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেনশন বাংলাদেশ এর চেয়ারম্যান একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মো. এহছানুল হক তাহের, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি মুখতার আহমদ তালুকদার, তাহিরপুর সমিতির সদস্য মো. মুজিবুর রহমান, মীর মো. নাজিম উদ্দিন, মুহতামিম ঐক্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, মাসুক আহমদ, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, সিলেটী পঞ্চায়িত কমিটির সদস্য শামসুল হক, সিলেট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার, মাজার সুরক্ষা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, মো. কামাল মিয়া, গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরী, মো. সেলিম আহমদ, স্বপন মালাকার শিবা প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থাপিত ১৩ দফা প্রস্তাবসমূহ: মাজারের সম্পূর্ণ জমি ও ব্যবস্থাপনা জেলা প্রশাসনের আওতায় এনে দৃষ্টিনন্দন কমপ্লেক্স গড়ে তোলা। ভাগ-বাটোয়ারা বন্ধ করে দানের অর্থ প্রশাসনের মাধ্যমে ব্যাংকে জমা রাখা। যাবতীয় দান ও অনুদান রশিদের মাধ্যমে গ্রহণ করা। সপ্তাহে একদিন প্রকাশ্যে দানের টাকা গণনাসহ হিসাব সম্পন্ন করা। প্রতি ৩ মাস পর পর প্রকাশ্যে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা। প্রতি বছর সিএ ফার্ম বা অডিটের মাধ্যমে পূর্ণ হিসাব যাচাই করে সংবাদ সম্মেলনে প্রকাশ করা। মুসাফিরখানা পরিচালনা করা এবং মানতের পশু দিয়ে দুই বেলা শিরণী বিতরণের ব্যবস্থা করা। নগদ টাকা, স্বর্ণ, কোরআন শরীফ ও মানতের পশুসহ সব সামগ্রী রশিদের মাধ্যমে গ্রহণ করা। সিঁড়ি, কবর, ঝর্ণা ও পুকুর পাড়সহ প্রতিটি দানক্ষেত্রকে প্রশাসনিক হিসাবের আওতায় আনা। শৌচাগার, গোসলখানা, জুতা রাখার স্থান ও বিশ্রামাগার প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালনা করা। মাজার প্রাঙ্গণে হযরত শাহজালাল (রহ.)-এর নামে একটি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র করা। শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত স্মৃতিসামগ্রী প্রদর্শনের জন্য কক্ষ স্থাপন করা। প্রশাসনিক লোকবল ও কর্মচারী নিয়োগ জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনা করা।

মাজারের সার্বিক অব্যবস্থাপনার প্রতিবাদে এবং উল্লেখিত দাবি আদায়ে আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সভা এবং ২৩ নভেম্বর সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। পরবর্তী কর্মসূচীর নির্দিষ্ট সময় ও স্থান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের