admin

প্রকাশিত: 3:39 PM, August 24, 2026

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে এক বিশেষ যৌথ দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল গতকাল রবিবার এই দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার’র উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও এসোসিয়েশন অফ বাংলাদেশ (অজঅই) এর যৌথ উদ্যোগে এই কমিউনিকেশন এক্সারসাইজ ও উদ্ধার মহড়াটি পরিচালিত হয়। মহড়ার মূল লক্ষ্য ছিল—বন্যা বা যেকোনো বড় দুর্যোগে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লে কীভাবে বিকল্প উপায়ে জরুরি উদ্ধার কাজ ও যোগাযোগ সচল রাখা যায়, তা বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা।

স্পিডবোট ও লাইফবোটে উদ্ধার: হ্যাম রেডিও থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল স্পিডবোট এবং লাইফবোট নিয়ে দ্রুত প্লাবিত এলাকায় পৌঁছায়। মহড়াতে কৃত্রিমভাবে আটকে পড়া ও পানিতে ভাসতে থাকা সাধারণ মানুষকে লাইফ জ্যাকেটের সাহায্যে উদ্ধার করে স্পিডবোটে তুলে আনা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের মেডিকেল টিম কর্তৃক জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। মহড়া শেষে ফায়ার সার্ভিস ও অজঅই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জানান, ভৌগোলিক কারণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাটি পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে। মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে উদ্ধার কাজ ব্যাহত হয়। এই যৌথ মহড়ার সফল সমাপ্তি প্রমাণ করেছে যে, চরম দুর্যোগের সময়েও অ্যামেচার রেডিও এবং ফায়ার সার্ভিসের সমন্বিত প্রয়াসে দ্রুততার সাথে মানুষের জীবন রক্ষা করা সম্ভব। উক্ত মহড়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের রেসকিউ টিম, অ্যামেচার রেডিওর ভলান্টিয়ার এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট