admin

প্রকাশিত: 5:17 AM, August 25, 2026

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী শাখাটিতে তীব্র অস্থিরতা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কথিত এক শক্তিশালী সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় সংগঠনের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। উদ্ভূত পরিস্থিতিতে দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে পুরো বিষয়টিতে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের জোরালো দাবি উঠেছে।

স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগে জানা যায়, শাখা বিএনপির গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে একাধিক নেতাকর্মীর কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার নেপথ্যে আনসার উদ্দিন, এম. জয়নাল আবেদীন জামিল এবং এজাজ আক্তার তৌফিককে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কথিত সিন্ডিকেটের প্রত্যক্ষ প্রভাব ও অনিয়মের কথা বারবার উঠে আসছে।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে দলীয় নিয়মকানুনের তোয়াক্কা না করে আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে পদ বণ্টন করা হচ্ছে, যা সংগঠনের শৃঙ্খলাকে চরম হুমকির মুখে ফেলেছে। তদন্তের দাবিতে আরও বলা হয়েছে, এজাজ আক্তার তৌফিকের নেতৃত্বে পরিচালিত ‘আকতার তৌফিক সোসাইটি’ নামক একটি সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। বিএনপি নেতৃত্বের একটি অংশের অভিযোগ, এই সংগঠনের আড়ালে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রভাবশালী নেতা-নেত্রীদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং নানা অনৈতিক সুযোগ-সুবিধা আদায় করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মহলে ‘হাতকাটা জিয়া’ নামে পরিচিত জিয়াউল হক জিয়ার সঙ্গে এজাজ আক্তার তৌফিকের অতি ঘনিষ্ঠতার বিষয়টি নিয়েও তীব্র প্রশ্ন উঠেছে। কানাডার স্থানীয় কোনো আদালত বা আইনি প্রক্রিয়ায় দল কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে কোনো আদেশ বা মামলার নথি রয়েছে কিনা, তা সম্পূর্ণ তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে পর্যালোচনা করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি সমর্থকরা। তাদের স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা নয়, বরং প্রকৃত সত্য উদ্ঘাটন করে দলকে বিতর্কমুক্ত করা।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, বিতর্কিত ও অনভিপ্রেত ব্যক্তিদের কানাডা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য তাঁর ওপর নানাভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। এমনকি ‘উচ্চপর্যায়ে বা ওপরের মহলে লোক রয়েছে’ এমন ভয়ভীতি প্রদর্শন ও দাপট দেখিয়ে তাঁকে প্রভাবিত করার চেষ্টা চালানো হয় বলে গুঞ্জন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো প্রভাবশালী নেতার বিরুদ্ধে এ ধরনের ভয়ভীতি প্রদর্শন বা চাপ সৃষ্টির অভিযোগ সত্য প্রমাণিত হলে, তা অত্যন্ত গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের সর্বোচ্চ হাইকমান্ডের প্রতি চরম অবমাননার শামিল।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রান্তিক ও ত্যাগী নেতাকর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত দাপট ও অপপ্রভাব বিএনপির সাংগঠনিক নীতি-আদর্শের ঊর্ধ্বে হতে পারে না। অর্থ ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হলে ভবিষ্যতে কানাডার মাটিতে বিএনপির সমর্থক ও কর্মী ভিত্তি ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।
এই সংকট নিরসনে ক্ষুব্ধ নেতাকর্মীরা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে পদ বাণিজ্যের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; অভিযোগকারী ও ভুক্তভোগী নেতাকর্মীদের সরাসরি বক্তব্য শ্রবণ করা; কথিত আর্থিক অনিয়মের পুঙ্খানুপুঙ্খ হিসাব পরীক্ষা করা এবং ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগের সত্যতা যাচাই করা। একইসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যেকোনো ধরনের আঁতাতের অভিযোগ খতিয়ে দেখা এবং মানবপাচার, মানিলন্ডারিং, প্রতারণা বা ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো গুরুতর অপরাধের আলামত পাওয়া গেলে আন্তর্জাতিক ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

কানাডা বিএনপির এই তীব্র সাংগঠনিক অচলবস্থা দূর করতে এবং দলকে একটি সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ত্যাগীবান্ধব শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে এখন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ নেতৃত্বের সরাসরি প্রত্যক্ষ হস্তক্ষেপ সময়োপযোগী ও অপরিহার্য হয়ে পড়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন