admin

প্রকাশিত: 5:19 AM, August 25, 2026

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে নাম আসা, পরিবহন খাতে ঘন ঘন ধর্মঘট আহ্বান এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার একাধিক অভিযোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার প্রকাশ্য অবস্থান নিয়ে সিলেটের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মৃত্যুবরণকারী ১৮টি শ্রমিক পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আবু সরকারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং এসএমপির ট্রাফিক বিভাগের টি.আই হাবিবুর রহমান। আবু সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এমন অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—নানা অভিযোগে বিতর্কিত একজন নেতার আয়োজনে কীভাবে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন?

আবু সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্ক ২০১২ সালের ৮ জুলাই সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি আবু সরকারের নামও উঠে আসে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছিল।

এছাড়া সম্প্রতি সিলেটের পণ্য পরিবহন সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র সামান্য বিষয়কে কেন্দ্র করে মিছিল-মিটিং ও আন্দোলন ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, যেখানে আবু সরকারের নাম রয়েছে। সম্প্রতি কোম্পানীগঞ্জের খাগাইল গরুর বাজারে জায়গা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আবুল হোসেন নামে এক শ্রমিক নিহত হওয়ার পর বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া নিয়েও চরম প্রশ্ন উঠেছে।

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি ও হয়রানির অভিযোগও রয়েছে আবু সরকারের অনুসারীদের বিরুদ্ধে। তাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেঞ্জারে লেখকদের কুৎসা রটানো, ব্যক্তিগত আক্রমণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন গণতান্ত্রিক হলেও ব্যক্তি বিশেষের স্বার্থে বারবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করার পেছনে কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের মদদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জোর দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আবু সরকারের অবস্থান ও বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন