admin
প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি: একটি ফুলকপির উৎপাদন খরচ ১০ থেকে ১২ টাকার বেশি কিন্তু কৃষককে বিক্রয় করতে হচ্ছে ৫ থেকে ৬ টাকা কেজি দরে। অর্থাৎ গড়ে প্রতিটার দাম ৯ টাকা থেকে ১০ টাকার মধ্যে।
শনিবার থেকে শুরু হয়ে গত মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জের সবজির বাজার মূল্যে এমন ধস ছিল। ফুলকপিসহ অন্যান্য সবজির দর গ্রামীণ এলাকায় অস্বাভাবিকভাবে কমেছে। সুনামগঞ্জ পৌর শহরের বাজারগুলোতে সবজির দামও অনেক কমেছে। এতে ভোক্তার মধ্যে স্বস্তি দেখা গেলেও কৃষকদের মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে।
কৃষকরা বলেন, জমিতে উৎপাদিত সবজি বাজারে নিয়ে এসে বিপদে আছি, পাইকার নেই। সবজি চাষে অনেক খরচ করতে হয়েছে, কষ্ট তো আছেই। সার, বীজ, কীটনাশকের খরচ বেড়েছে অনেক। লাভ তো দূরের কথা, বিক্রি করে খরচের টাকাও উঠছে না। ঋণ করে এবং ব্যবসায়ীদের কাছ থেকে সার, বীজসহ কীটনাশক ওষুধ বাকিতে কিনেছেন অনেকেই। এখন ফসল উৎপাদন করলেও ঋণ এবং বকেয়া টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
তবে কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ফলন ও দাম দুটিই ভালো পেয়েছেন কৃষকরা। এখন কিছুটা কমলেও উৎপাদন খরচ উঠে যাবে।
বাজারে এখন সস্তায় মিলছে সবজি। গত শনিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ শহরের পাইকারি সবজি বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৬ থেকে ১০ টাকা কেজি দরে। শিম প্রকারভেদে ১৫ থেকে ২৫ টাকা কেজি, আলু ১৫ থেকে ২০, বেগুন ২৯ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে সবজি নিয়ে এসেছেন সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক ইসমাইল হেসেন। তিনি চার কেয়ার জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ধনিয়া পাতা, আলু চাষ করেছেন। তিনি বলেন, দুই কেয়ার জমিতে ফুলকপি চাষ করেছেন। ফলন ভালো হয়েছে কিন্তু দামটা একেবারে কম। ১০ থেকে ১২ মণ ফুলকপি নিয়ে বাজারে এসেছেন।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আসিফুর রব বলেন, কৃষকরা কেন ন্যায্যমূল্য পাচ্ছেন না; দামটা হঠাৎ করে কেন এতটা কমেছে তা খোঁজ নেওয়া হচ্ছে। কোনো ধরনের সিন্ডিকেট চক্র জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার
স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব