admin
প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি: মজুরি বাড়েনি প্রত্যাশামতো, নেই ভূমির স্বীকৃতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সীমাহীন বৈষম্য। এই বাস্তবতার মধ্যেই যুগের পর যুগ জীবন কাটছে চা শ্রমিকদের। অথচ ভোট এলে তারাই হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্রীমঙ্গলের চা বাগানের শ্রমিকদের গণনা শুরু হয়েছে আবার। তবে এবার নিজেদের হিসাব মিলিয়ে নিয়েই ব্যালটে রায় দেবেন বলে জানিয়েছেন চা শ্রমিকরা। এই আসনে প্রায় ৫০টিরও বেশি চা বাগানে বসবাস করছে কয়েক লাখ চা শ্রমিক ও তাদের পরিবার। যেখানে মোট ভোটার প্রায় পৌনে ৫ লাখ। চা শ্রমিকদের এই বিশাল ভোটব্যাংকই এই আসনের নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। বিষয়টি ভালোভাবেই বুঝতে পারেন রাজনৈতিক দলগুলো।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ওই আসন ঐতিহ্যগতভাবেই চা শিল্পনির্ভর। এখানকার অর্থনীতি, সংস্কৃতি ও জনজীবনের সঙ্গে চা বাগান ও চা শ্রমিকরা ওতপ্রোতভাবে জড়িত। এমন অভিযোগ এখন প্রায় সর্বস্তরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার যদি চা শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়, তবে ফল বদলে যেতে পারে।
চা শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভের জায়গা, ভোটের পর তাদের আর খোঁজ নেওয়া হয় না। শ্রীমঙ্গলের সীমান্তঘেঁষা হরিণছড়া চা বাগানের তরুণ ভোটার পরেশ তাঁতি বলেন, প্রতিবার ভোটের আগে সবাই আসে, কথা দেয়। কিন্তু ভোট শেষ হলে আর কেউ থাকে না। অনেক শিক্ষিত যুবক বেকার। বাগানে চাকরি নেই, শহরেও কাজ নেই। যে প্রার্থী এই বৈষম্য দূর করবে, তাকেই ভোট দেবেন তারা।
এদিকে চা বাগানে বসবাসরত নারীদের কণ্ঠে উঠে আসছে ভূমির অধিকার ও শিক্ষার প্রশ্ন। বিদ্যাবিল চা বাগানের নারী শ্রমিক সবিতা বাড়ই বলেন, শত বছর ধরে এখানে আছেন। আরও নিজের নামে এক টুকরো জমি নেই। সন্তানদের প্রাথমিকের পর ভালো শিক্ষার সুযোগ নেই। স্বাস্থ্যসেবা পেতেও অনেক কষ্ট হয়। নিজেদের ভাগ্যের হিসাবে বদলের নিশ্চয়তা পেয়ে তবেই ভোট দেবেন তারা।
স্বল্প মজুরি, অপুষ্টি, অস্বাস্থ্যকর আবাসন, বিশুদ্ধ পানির সংকট এবং চিকিৎসা সুবিধার অভাব চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রধান অন্তরায়। অতীতে চা শ্রমিকদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও এসব মৌলিক সমস্যা থেকে গেছে অপরিবর্তিত। এমনটাই জানান বর্তমান ও সাবেক চা শ্রমিক নেতাদের কয়েকজন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, তাদের চাওয়া খুব স্পষ্ট– ন্যায্য ও টেকসই মজুরি, ভূমির আইনি স্বীকৃতি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যুবকদের কর্মসংস্থান এবং বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি। যে প্রার্থী এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে ভোট তার।
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে
সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা