admin

প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

ডিসি সারওয়ার আলমের মেয়াদ বাড়ানোর দাবি প্রবাসীদের

ডিসি সারওয়ার আলমের মেয়াদ বাড়ানোর দাবি প্রবাসীদের

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাঁর দায়িত্বকাল বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠানে এক প্রবাসী এই দাবি উত্থাপন করেন।

সম্মাননা অনুষ্ঠানে নিজের বক্তব্যে ব্যারিস্টার আয়াস উদ্দিন নামের একজন প্রবাসী বলেন, মো. সারওয়ার আলম সিলেটে যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। প্রবাসীদের সম্মান জানানোসহ তাঁর নেওয়া বিভিন্ন জনবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। সিলেটের সামগ্রিক স্বার্থে তাঁর দায়িত্বকাল আরও বাড়ানো উচিত।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে র‍্যাবের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। যোগদানের পর থেকেই জনস্বার্থমূলক বিভিন্ন সাহসী পদক্ষেপ ও বক্তব্যের কারণে তিনি সিলেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ১০০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য এবং বাংলাদেশি পণ্য আমদানিকারক—এই ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানান, এই সম্মাননার জন্য ৬ শতাধিক আবেদন জমা পড়েছিল, যা থেকে যাচাই-বাছাই করে ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব। রেমিট্যান্স পাঠিয়ে তাঁরা অর্থনীতির চাকা সচল রাখছেন। তাঁদের অবদানের স্বীকৃতি দিতেই এই সম্মাননার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে