admin

প্রকাশিত: 12:13 PM, August 29, 2026

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেছেন, যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের তরুণদের মেধা ও স্বাস্থ্যের সুষম বিকাশ ঘটে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে ৩নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা এবং উদীয়মান খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে এ ধরনের টুর্নামেন্ট খেলোয়ারদের গড়তে ভূমিকা রাখবে।

শনিবার (২৯ আগস্ট) বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলে বলেন।

‘এসো নবীন খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

মুন্সীপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী ও ফেডারেশনের উপদেষ্টা মো: আমিন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: হাসিবুর রহমান হাসিব, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, সাগরদিঘীপাড়ের বিশিষ্ট মুরব্বী শাহ ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আশু কুমার কর।

মির্জা আরিফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মখলিছ মিয়া, কে এ শিমুল, হাবিব মিয়া, সমসু মিয়া, রাজন মিয়া, ফেডারেশনের সদস্য মির্জা ইরফান, আহবাবুজ্জামান আকন্দ, তামজিদ আহমেদ রুহেল, ইব্রাহিম আহমদ সুজাল, মো: আরমান আহমদ, মো: আলী আহমদ, আশরাফ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও ওয়ার্ডের তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মারজান খান একাদশ, রানার্স আপ অনিক দাস একাদশ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।


সর্বশেষ সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরবাসীকে আব্দুর মল্লিকের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরবাসীকে আব্দুর মল্লিকের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও যুক্তরাজ্য

সিলেটে পৃথক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সিলেটে পৃথক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই স্টাফ

মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবাষির্কী র‌্যালিতে খন্দকার মুক্তাদির

মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবাষির্কী র‌্যালিতে খন্দকার মুক্তাদির

স্বৈরাচার-মুক্ত ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষায় মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে ‘দেশ গঠন ও অর্থনীতি বেগবান করাই এখন মূল চ্যালেঞ্জ’ স্টাফ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

শারীরিক-মানসিক উৎকর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলাসরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলাসরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি

উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি: প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন

বিশ্বনাথ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ