admin

প্রকাশিত: 5:53 AM, September 2, 2026

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন

বিশ্বনাথ প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র নেতৃত্বে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে এ কর্সসূচী পালন করেন।

দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথ বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রবাসী চত্ত্বর থেকে পরবর্তীতে দলীয় পতাকা ও বর্ণিল ব্যানার-ফেস্টুন সজ্জিত এক বিশাল আনন্দ র‌্যালি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রবাসী চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সাথে যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। এ সময় বিএনপির উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ প্রবাসী কমিউনিটি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ