admin

প্রকাশিত: 3:56 PM, August 30, 2026

হামে দেশে সর্বোচ্চ মৃত্যু সিলেটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশ্বাস রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের

হামে দেশে সর্বোচ্চ মৃত্যু সিলেটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশ্বাস রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের

মো. বেলায়েত হোসেন:

সিলেটে হামের প্রকোপ দিন দিন বাড়ছে এবং পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালাম।

তিনি জানিয়েছেন, সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই মারা গেছেন ১৭ জন। গতকাল শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালাম। পরিদর্শনের সময় তিনি হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এম এ সালাম বলেন, “এটা সত্যিই খুব ভয়ানক পরিস্থিতি। এখানে যে বিষয়গুলো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি, ডাক্তাররা যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। যেহেতু, এটি ছোঁয়াচে রোগ, সেখানে অনেক রিস্ক, অনেক চ্যালেঞ্জ, অনেক ঝুঁকি রয়েছে। তার মাঝ দিয়েও তারা কাজ করে যাচ্ছেন।”

হামের চিকিৎসায় প্রয়োজনীয় মেডিকেল সার্ভিস, সরঞ্জাম, টিকা ও ওষুধের পর্যাপ্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান। তিনি বলেন, রোগীদের কাছ থেকেও এসব বিষয়ে তিনি শুনেছেন। তার পরিদর্শনের অভিজ্ঞতায় প্রয়োজনীয় কিছু সরঞ্জাম, ওষুধ ও মাস্ক পর্যাপ্ত নয় বলে মনে হয়েছে।

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বলেন, “আমাদের সবচেয়ে বড় বিষয় হলো- এই রোগের যেটুকু আমি বুঝি, এখানে আমাদের প্রিভেনশনটা একটু ইম্পর্ট্যান্ট। সরকার প্রিভেনশন নিয়েও কাজ করছে। আমাদের যে ভূমিকা ও পলিসি রয়েছে, সেটাকে আরো এক্সেলারেট করতে হবে। আরো স্ট্রেন্দেন করে আমাদের এগোতে হবে।”

এম এ সালাম বলেন, “হামে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রতিটি শিশু যাতে টিকা পায়, তা নিশ্চিত করতে হবে। ” প্রতিটি গ্রাম, অঞ্চল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সিলেটে হামের প্রকোপ অন্য জেলার তুলনায় বেশি এবং তা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “ঢাকায় ফিরে এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা করব। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেও এ নিয়ে কথা বলব।”

স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে তিনি সিলেটের কৃতী সন্তান ডা. জুবাইদা রহমানকেও বিষয়টি অবহিত করার চেষ্টা করবেন বলে জানান। এম এ সালাম বলেন, রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও এ পরিস্থিতিতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ঢাকায় ফিরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের মাধ্যমে হামের প্রকোপ মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্টদের আরো কার্যকর ভূমিকা নেওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক ও সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রশিদ মুনির, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. খসরুজ্জামান রনি, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন