admin

প্রকাশিত: 12:20 PM, December 27, 2025

যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ’র সরকারী ভাবে প্রবাসী সম্মাননা লাভ

যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ’র সরকারী ভাবে প্রবাসী সম্মাননা লাভ

স্টাফ রিপোর্টার:

সরকারী ভাবে প্রবাসী সম্মাননা পেয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজকে সাকসেসফুল কমিউনিটি লিডার ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এর হাত থেকে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ’র পক্ষে সম্মান গ্রহণ করেন তার শ্যালিকা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারী লায়ন সানজিদা খানম ও ভাতিজা সোহেল আহমদ।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, এসএমপি পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।

সরকারীভাবে প্রবাসী সম্মাননা লাভ করায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ বলেন, নিজের জন্মভূমি এবং শেকড়ের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। আমি মনে করি, এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর, যারা প্রবাস থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। তিনি বলেন, একজন প্রবাসী হিসেবে আমরা সবসময় দেশের কথা ভাবি এবং জন্মভূমির উন্নয়নে কাজ করি। এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ প্রবাসী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করায় সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে জ্ঞাপন করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।