admin

প্রকাশিত: 5:05 AM, September 2, 2026

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে সঠিক সময়ে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি নির্ধারণ করা হবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। হুমায়ূন কবির বলেন, দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশের ভিত্তিতে উপযুক্ত সময়ে এ বিষয়ে আলোচনা হবে।

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। দলটি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। সাধারণ মানুষের আস্থা ও জাতীয়তাবাদী চেতনাই বিএনপির মূল ভিত্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা উল্লেখ করে তিনি বলেন, দেশে যখনই গণতান্ত্রিক সংকট এসেছে, বিএনপি তা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছে।

যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত ও রাজস্ব বাড়াতে এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওয়াশিংটন, বেইজিংসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সবকিছুই দেশের স্বার্থ ও উন্নয়নের অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন