admin
প্রকাশিত: 5:53 AM, September 2, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র নেতৃত্বে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে এ কর্সসূচী পালন করেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথ বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রবাসী চত্ত্বর থেকে পরবর্তীতে দলীয় পতাকা ও বর্ণিল ব্যানার-ফেস্টুন সজ্জিত এক বিশাল আনন্দ র্যালি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রবাসী চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
র্যালিতে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সাথে যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল।
র্যালি শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। এ সময় বিএনপির উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ প্রবাসী কমিউনিটি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও
বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন