admin
প্রকাশিত: 6:02 AM, September 2, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের ব্যবস্থাপনায় এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হল রুমে ২০২৬ সনের এসএসসি উত্তীর্ণ ২৭ জন ছাত্র ছাত্রীদের সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা’র পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশনা ও চ্যারিটি গ্রুপের সমাজ কল্যাণের মহতি উদ্যোগকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, সোনাপুর চ্যারিটি গ্রুপ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, স্কুলের সাবেক শিক্ষার্থী -বেবিকেয়ার স্কুলের প্রধান শিক্ষিক আখলাকুর রহমান, চ্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান।
৭ম শ্রেণির শিক্ষার্থী মাহদী’র কোরআন তেলাওয়াত ও দিগন্ত চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আলিমা রহমান ছাদিয়া ও অ্যয়নরত শিক্ষার্থী ছামিয়া আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সমছু মিয়া, সহকারী শিক্ষক বিশ্বজিত রায়, মোঃ রাকিবুল ইসলাম, স্বপন কুমার দাস, নূরে আলম সিদ্দিকি, অলিউর রহমান, মনুষা রাণী দাস, জাকির হোসেন, সুইটি রানী চন্দ, হাবিবুল্লাহ, চ্যারিটি সদস্য এখলাছুর রহমান, মাহবুব হাসান সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও যুক্তরাজ্য
জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই স্টাফ
স্বৈরাচার-মুক্ত ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষায় মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে ‘দেশ গঠন ও অর্থনীতি বেগবান করাই এখন মূল চ্যালেঞ্জ’ স্টাফ
শারীরিক-মানসিক উৎকর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি
বিশ্বনাথ প্রতিনিধি: প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ