admin
প্রকাশিত: 9:40 AM, September 3, 2026
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বৃহত্তর সিলেটের তিন স্বেচ্ছাসেবী সংগঠনÑসিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। অবস্থান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিকসের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে গত ২৯ বছর ধরে ধারাবাহিক আন্দোলন চললেও স্থায়ী সমাধান হচ্ছে না। অভিযান চলার কিছুক্ষণ পরই আবার ফুটপাত ও রাস্তা দখল হয়ে যায়। এই লোকদেখানো অভিযানকে নগরবাসী ‘আইওয়াশ’ মনে করে। বক্তারা স্পষ্ট জানান, ফুটপাত ও রাস্তায় কোনো ধরণের ভ্রাম্যমাণ ব্যবসা বা অবৈধ পার্কিং স্ট্যান্ড চলতে দেওয়া হবে না। আগামী ১ মাসের মধ্যে স্থায়ী সমাধান না হলে নগর ভবনেই প্রতীকী হকার কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
সিবিযুকস মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় এবং চিত্ত রঞ্জন দাসের স্বাগত বক্তব্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান আজিজ, মাওঃ আব্দুর রহীম, আমিনুল ইসলাম বকুল, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, হাজী মোঃ আশরাফ উদ্দিন, রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, মোহাম্মদ আব্দুস সালাম ও মোঃ মাহবুব ইকবাল মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচীতে শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও
বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন