admin

প্রকাশিত: 1:46 PM, September 3, 2026

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়। দক্ষিণ সুরমাতে এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বনন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে পার্থ সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিক ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড)-এর উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে নগর পরিক্রমা, পদাবলী সংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিক ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড)-এর সভাপতি প্রদীপ করের সভাপতিত্বে ও আপন দাসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মোহন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়ন্ত গোস্বামী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শৈলেন কর, মন মোহন দেবনাথ, নন্দন পাল, সুভাষ পৈত্য, রঞ্জু দেব, কল্যাণ চন্দ্র পাল, বিশ্বজিৎ দাস, নিখিল মালাকার, সুবল দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী আপন, মিন্টু দাস, চন্দ্রশেখর দে চপল, পিনাক কর, বাবলু দাস, অখিল সরকার, শিবুল দাস, হীরা মল্লিক, সঞ্জয় দাস, শান্ত মালাকার, রূপক চৌধুরী, রিপন পাল, শীবাস মালাকার, সুবোধ চন্দ্র ও অবিনাশ দাস প্রমুখ।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বনন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে মিলিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিসিকের ৩০নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা চান্দাই, নজরপুর শ্রীশ্রী রাধাঁ গোপাল জিউ আখড়ায় সন্ধ্যা ৭টায় ধর্ম সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক।


সর্বশেষ সংবাদ

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট