admin

প্রকাশিত: 7:04 AM, September 6, 2026

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সনি দিরাই পৌরসভার আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ছাড়াও তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ টিম আয়লাবাজ এলাকায় সনির নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন দিরাই থানার এসআই শাহ আলম এবং এএসআই দিবাস চন্দ্র দাস সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।