admin
প্রকাশিত: 6:26 AM, September 7, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনাসংবলিত সাইনবোর্ড স্থাপন করেছে প্রশাসন। একই সঙ্গে হাওরে ভ্রমণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে ১০টি বিশেষ নির্দেশনা। গতকাল রবিবারতাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সাইনবোর্ড স্থাপন করা হয়। সাইনবোর্ড উন্মোচন কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
স্থাপিত সাইনবোর্ডে একটি ডিজিটাল কিউআর (ছজ) কোড যুক্ত করা হয়েছে। পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টরা এই কোডটি স্ক্যান করে ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এর মাধ্যমে হাওরে ভ্রমণের সময় কোন কাজগুলো করা যাবে এবং কোনগুলো বর্জনীয়Ñতা সহজেই অবগত হওয়া সম্ভব হবে।
প্রশাসনের ১০ জরুরি নির্দেশনা: টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পর্যটকবাহী হাউসবোট বা নৌযান প্রবেশ ও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তা প্রতিপালন নিশ্চিত করতে হবে। হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক বাজানো ও কোনো পার্টির আয়োজন করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপদ পানীয় জলের জন্য পানি বিশুদ্ধকরণ ফিল্টার রাখতে হবে। সকল হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ (একশত) ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ নম্বরসমূহ দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট, লাইবয় রিং, অগ্নি-নির্বাপক যন্ত্র সংরক্ষণ করতে হবে এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি হাউসবোট বা নৌযানে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন রাখতে হবে। হাউসবোট ও নৌযানের মালিক এবং ট্যুর অপারেটরদের প্রতিটি ট্যুরে বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের অনন্য জীববৈচিত্র্য, জলজ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, পর্যটক ও স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষার বিধিবিধান মেনে চললে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাওরের প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে।” দেশের অন্যতম প্রধান এই রামসার সাইটে বর্ষা ও পর্যটন মৌসুমে পর্যটকদের সমাগম বাড়ে। পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে এসব নিয়ম কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অসংখ্য যানবাহন চলাচল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ট্রাফিক
সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ,
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব