admin

প্রকাশিত: 6:36 AM, September 7, 2026

রাজারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আবুল কাহের চৌধুরী শামীম

রাজারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আবুল কাহের চৌধুরী শামীম

মেধাবীরাই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি

মেধাবীরাই আগামীদিনের বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তরুণদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগিয়েই দেশ ও সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

গতকাল রবিবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মান জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সদর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দুলাল রেজার সভাপতিত্বে এবং হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী এবং হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আজির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, শাহজালাল বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী, আখতারুজ্জামান বসু, মো. আজির উদ্দিন, সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, তারেক রাকিব, কাইয়ুস আহমদ, আবুল হোসেন, আল আমীন চৌধুরী, দুয়েদুল ইসলাম, জুবেল আহমদ, আব্দুল কাইয়ুম, নিজাম উদ্দিন, জামিল আহমদ, এহসানুল হক পাবেল, মিজানুর রহমান মেহরাব, ফারদিন, আবু তাহের, হুসাইন, রাকিব ও এমরান হোসেন প্রমুখ।

বক্তারা উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প