admin
প্রকাশিত: 8:48 AM, September 8, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন মক্কায় অবস্থানরত ব্যক্তি, সাংবাদিক, যুবদল কর্মী, স্কুলশিক্ষক ও সমাজকর্মীসহ অন্তত ২৩ জন নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করার গুরুতর অভিযোগ উঠেছে।
গত ২৮ আগস্ট শুক্রবার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এর জের ধরে গত ৩১ আগস্ট (সোমবার) স্থানীয় শাহাজাহান মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা (এফআইআর) দায়ের করেন।
তবে অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার আসামি শওকত হাসান সৈকত (আরটিভির ডিজিটাল প্রতিনিধি), বাদাঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী ও যুবদল কর্মী রাসেল আহমদ, মাদক নির্মূল কমিটির সভাপতি সাজ্জাদ, শিক্ষক জাবের আহমদ জাবেদ, এনজিও কর্মী রাজন চন্দসহ অন্তত ২৩ জন ঘটনার সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এমনকি আসামিদের মধ্যে একজন বর্তমানে পবিত্র ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন।
সাংবাদিক শওকত হাসান সৈকত বলেন, “আমি তাহিরপুরে থেকে পেশাগত দায়িত্ব পালন করেছি। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে ব্যক্তিক আক্রোশ থেকে আমাকে আসামি করা হয়েছে। মিথ্যা মামলার কারণে সাত দিন ধরে ফেরারি জীবনযাপন করতে হচ্ছে।”
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান। এমনকি তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন ও স্থানীয় বিএনপি নেতারাও স্বীকার করেছেন যে, ভিডিও ফুটেজে থাকা প্রকৃত মিছিলকারীদের বাদ দিয়ে নিরপরাধ মানুষদের রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।
মামলার বাদী শাহাজাহান মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন, “তাহিরপুর ও মধ্যনগর উপজেলা বিএনপির নেতাদের সমন্বয় করা তালিকার ভিত্তিতেই আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও যাচাই-বাছাই না করে পুলিশ যেভাবে মামলাটি নথিভুক্ত করেছে, তা নিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, “মামলাটি পুলিশ বাদী হয়ে করেনি। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, চূড়ান্ত প্রতিবেদনে তাদের নাম বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।”
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র