admin

প্রকাশিত: 12:49 PM, December 30, 2025

কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে চিরদিন থাকবেন দেশনেত্রী: কয়েস লোদী

কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে চিরদিন থাকবেন দেশনেত্রী: কয়েস লোদী

সিলেটে দোয়া, কালো পতাকা উত্তোলন, ব্যাজ ধারণ ও শোক বই খোলা কর্মসূচি

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী  বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা বিএনপির বিএনপি শোক কর্মসূচির অংশ হিসেবে শোক বই স্বাক্ষর, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং খতমে কোরাআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে তোপখানাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক বই খোলা হয়। শোক বইয়ে প্রত্যেক দিন দুপুর ১২টা থেকে রাত ৪টা পর্যন্ত স্বাক্ষর কার্যক্রম চলবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী শোক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বলেন. শ্রদ্ধা ও সম্মান জোর করে আদায় করা যায় না, আবার ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও তা পাওয়া যায় না। এটি মানুষের কাজ, আদর্শ ও চরিত্রের নিরব মূল্যায়নের ভিত্তিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জোর করে আদায় করা শ্রদ্ধা স্থায়ী হয় না, কিন্তু প্রকৃত সম্মান ঠিকই থেকে যায়।
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৭ বছরের রাজনৈতিক জীবন এই সত্যের সাক্ষ্য বহন করে। প্রতিকূলতার মুখেও খালেদা জিয়ার অঙ্গীকার, সাহস ও দৃঢ়তা তাকে কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন, ডা. আশরাফ আলী, নুরুল মোমিন খোকন, আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন, মতিউল বারী মতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির. দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান রাব্বি প্রমূখ।
এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় হযরত শাহজালাল (রা:) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং কাজীরবাজার মাদ্রাসায় পবিত্র কোরআন খতমে শেষে বাদ আসর শাহজালাল (রা:) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক