admin

প্রকাশিত: 9:02 AM, September 16, 2026

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং যেকোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। ব্যবসায়ী সমাজের স্বার্থ ও অধিকার রক্ষায় সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

গত সোমবার রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ ‘ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট’-এ প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ-এর পরিচালনায় উপদেষ্টা আবুল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, মো: সাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো: আলেক মিয়া, পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ, শামীম চৌধুরী, প্রচার সম্পাদক ইমরান খান, রায়হান, দপ্তর মো: আলাউদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, আশফাক উদ্দিন, আব্দুর রহিম, মো: আব্দুল্লাহ, কাজী ইমরান হোসেন বাবুল, কাজী মাসুদ, লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, জাহিদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা মুহিবুর রহমান।

সভায় নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল