admin

প্রকাশিত: 9:08 AM, September 16, 2026

সসিকিরে রাষ্ট্রপতি সংবর্ধনায় খন্দকার মুক্তাদরি মেগা প্রকল্পের আওতায় আসছে সিলেট

সসিকিরে রাষ্ট্রপতি সংবর্ধনায় খন্দকার মুক্তাদরি মেগা প্রকল্পের আওতায় আসছে সিলেট
  • যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৯ হাজার ৩২৬ কোটি টাকার জোড় পরিকল্পনা

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নগর উন্নয়নে এক গুচ্ছ মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। গতকাল সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট বিভাগের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত আমূল পরিবর্তনের লক্ষ্যে ৫ হাজার ৩২৬ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মেগা এই প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী একনেক সভায় প্রস্তাবটি পাস হলেই চলতি শীত মৌসুম থেকে মাঠপর্যায়ে এর নির্মাণকাজ শুরু হবে। এছাড়া সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য পৃথকভাবে আরও ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আঞ্চলিক ও দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে একগুচ্ছ অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপের কথা অনুষ্ঠানে উল্লেখ করা হয়। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর অর্থায়ন ও বাস্তবায়নের দরকষাকষি চলছে। একইসঙ্গে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম সড়ক পথকে উন্নত গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। বহু প্রতীক্ষিত ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়ক নির্মাণের প্রাথমিক জটিলতা ইতোমধ্যে নিরসন করা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব মেগা প্রকল্প সময়মতো বাস্তবায়িত হলে শুধু অবকাঠামো নয়, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনসহ সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে সিলেট অঞ্চল এক অভূতপূর্ব পরিবর্তনের মুখোমুখি হবে।

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল