admin

প্রকাশিত: 9:29 AM, September 16, 2026

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার:

আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তবে নগরভবনের অনুষ্ঠান এড়িয়ে চললেও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তাকে বিমানবন্দরে বরণ এবং হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে অংশ নেন তাঁরা। পরবর্তীতে সার্কিট হাউসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন দলটির নেতারা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ তথ্য জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তাঁর আগমনে পুরো সিলেটবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে এবং মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বরণ কর্মসূচির আয়োজন করা হয়।

তাঁরা অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান সার্বজনীন করতে মহানগর বিএনপির সঙ্গে সমন্বয় করে নাগরিক কমিটি গঠনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাগরিক কমিটি গঠনের ওপর জোর দেওয়া হলেও সিসিক প্রশাসকের একক সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার কারণে তা সম্ভব হয়নি। উল্টো বিএনপির নেতাকর্মীদের উপেক্ষা করে সিসিক প্রশাসক একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন, যা রাষ্ট্রপতির আয়োজনকে বিতর্কিত করেছে। এছাড়া নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সিসিক প্রশাসকের এমন আচরণের ফলে বিরোধ তৈরি হওয়ায় সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে বিএনপির কোনো স্তরের নেতাকর্মী নগরভবনের সংবর্ধনায় যোগ দেননি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউসে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসমূহকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল