admin
প্রকাশিত: 9:43 AM, September 16, 2026
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার
সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে দীর্ঘদিন ধরে। অভিযোগ রয়েছে, একাধিক প্রতিষ্ঠানে নিবন্ধিত ডেন্টাল সার্জন ছাড়াই কেবল একজন ডেন্টাল টেকনোলজিস্ট দ্বারা রোগী দেখা, দাঁত তোলা, ফিলিং, স্কেলিং, রুট ক্যানেলসহ বিভিন্ন ধরনের চিকিৎসা কার্যক্রম এবং ব্যবস্থাপত্র দেওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, কানাইঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে ডেন্টাল কেয়ারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে রোগী দেখাসহ দাঁতের সবধরনের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন রয়েছে কি না—তা নিয়েও স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স রয়েছে কি না, তা নিয়েও রয়েছে নানা অভিযোগ।
বিষয়টি নিয়ে অনুসন্ধানকালে কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত রাজিয়া ডেন্টাল কেয়ার-এ গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে রাজিয়া ও তার স্বামী তানভীর আহমদ জানান, তারা দুজনই প্রতিষ্ঠানটিতে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত।
রাজিয়ার বিএমডিসি নিবন্ধন আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তার স্বামী তানভীর আহমদ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে তিনি প্রতিবেদকের সঙ্গে অসদাচরণ করেন । পরে রাজিয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তানভীর জানান, তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫-৬ লাখ টাকা ব্যয়ে ডেন্টাল টেকনোলজিস্ট বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
তানভীর আরও জানান, তিনি নিজেও ডিপ্লোমা কোর্স করছেন এবং রাজিয়ার সহকারী হিসেবে কাজ করেন। তবে রাজিয়ার ব্যবস্থাপত্রের প্যাডে তানভীরের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নামটি এমনিতেই রাখা হয়েছে এবং তিনি কোনো রোগী দেখেন না; বরং স্ত্রীর কাছে ইন্টার্ন হিসেবে প্র্যাকটিস করছেন।
এদিকে স্থানীয় এলাকার এক বৃদ্ধা নারীর অভিযোগ, কয়েক দিন আগে দাঁতের সমস্যার চিকিৎসা নিতে তিনি রাজিয়া ডেন্টাল কেয়ারে যান। সেখানে রাজিয়া তার দাঁতের চিকিৎসা করেন এবং একটি দাঁত তুলে দেওয়া হয়। তবে দাঁত তোলার পরও তার সমস্যা থেকে যায়। পরে তিনি সিলেটে গিয়ে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেন। ওই রোগীর দাবি, সেখানে তাকে জানানো হয়—ভুলভাবে দাঁত তোলার কারণে মাড়িতে সংক্রমণ হয়েছে এবং সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা আরও বাড়তে পারত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের লিখিত মতামত প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।
অন্যদিকে, কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত বাবুল ডেন্টাল কেয়ার সম্পর্কেও স্থানীয়দের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কোনো প্রাতিষ্ঠানিক ডেন্টাল শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বাবুল দীর্ঘদিন ধরে সেখানে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। তবে এ অভিযোগের বিষয়ে বাবুলের বক্তব্য পাওয়া যায়নি, চেম্বারে গিয়ে তার দেখা মেলেনি।
এ ছাড়া কানাইঘাট উপজেলা সদরে রাফি ডেন্টাল কেয়ার, রনক ডেন্টাল কেয়ার, ফারহান ডেন্টাল, সেবা ডেন্টাল কেয়ার ও ফরহাদ ডেন্টাল কেয়ারসহ আরও কয়েকটি ডেন্টাল কেয়ার পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এসব প্রতিষ্ঠানে বিএমডিসি নিবন্ধিত ডেন্টাল সার্জন নিয়মিত চিকিৎসা দেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি জটিলতার মধ্যে গত ২৪ জুন ২০২৬ গুরুত্বপূর্ণ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওইদিন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। রায়ের ফলে ডেন্টাল টেকনোলজিস্টরা স্বাধীনভাবে নিজস্ব চেম্বার খুলে রোগী দেখা বা ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগ পাবেন না। তারা নিবন্ধিত ডেন্টাল সার্জনের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে।
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যোগ্যতা ও বিএমডিসি নিবন্ধন ছাড়াই দাঁতের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়
যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল