admin

প্রকাশিত: 9:52 AM, September 16, 2026

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন পর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার আহত ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল বাদী হয়ে গত সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ কে প্রধান আসামি এবং আরও ১৯জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরো ৩০-৪০ জনকে। বিশ্বনাথ থানায় মামলা নং ১১।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, অন্যান্য আসামিরা সবাই নিষিদ্ধ আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। ঘটনার ৬দিন পেরিয়ে গেলেও হামলাকারী সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৯ সেপ্টেম্বর। ওইদিন বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পেটায় ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ উরফে চাক্কু শামীম। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার পর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল