admin
প্রকাশিত: 9:59 AM, September 16, 2026
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ উঠেছে। ঢাকা-সিলেট ছয় লেন সড়ক উন্নয়ন প্রকল্পের নাম ব্যবহার করে অনুমোদনের শর্ত ভঙ্গ এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মা এন্টারপ্রাইজের অংশীদার কাজী নজরুল ইসলাম বাবুলের অভিযোগ, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (ঝঅঝঊঈ)-এর আওতায় ঢাকা-সিলেট ছয় লেন সড়ক উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনা রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডকে ভিটিমাটি/বালু সরবরাহের জন্য মা এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি রয়েছে। এর ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে জগন্নাথপুর উপজেলার অলইতলী মৌজার কুশিয়ারা নদী থেকে ৩০ লাখ ঘনফুট বালু মিশ্রিত মাটি উত্তোলনের অনুমতি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ৪ জুন থেকে ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলন শুরু হয়। কিন্তু উত্তোলিত বালু প্রকল্পের কাজে সরবরাহ না করে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বালুর মাঠে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিরোধের জেরে আদালতে মামলাও হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ঘনফুট বালু মিশ্রিত মাটি উত্তোলন করা হচ্ছে। অনুমোদিত ৩০ লাখ ঘনফুটের বিপরীতে দুই মাসে প্রায় ৫০ লাখ ঘনফুটের বেশি বালু উত্তোলন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ড্রেজারের ডিজিটাল হিসাব ও সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব বলে অভিযোগে উল্লেখ করা হয়।
উত্তোলিত বালু নির্ধারিত স্থানে মজুত না করে ১০ হাজার থেকে ১৭ হাজার ঘনফুট ধারণক্ষমতাসম্পন্ন বাল্কহেডে করে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার কসবা-পারকুল এলাকায় ছয়টি, ওসমানীনগরে তিনটি, জগন্নাথপুরে তিনটি এবং মৌলভীবাজারের আমরকুনাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫ থেকে ১৮টি মাঠে বালু সরবরাহের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া এ পর্যন্ত প্রায় ৩ কোটি ঘনফুট বালু বেআইনিভাবে উত্তোলন ও বিক্রির অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুমোদনপত্র, ড্রেজারের ডিজিটাল হিসাব, বালু পরিবহনের তথ্য এবং সংশ্লিষ্ট প্রকল্পে সরবরাহের হিসাব পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত বালু উত্তোলন এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়
যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল