admin
প্রকাশিত: 3:25 PM, September 17, 2026
কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’।
গতকাল বুধবার স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, আবৃত্তি, নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি সিলেটের অধ্যক্ষ ও নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক রণজিৎ পুরকায়স্থ। শিক্ষকদের পক্ষ থেকে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন প্রভাষক মীর হোসাইন সরকার ও উপাধ্যক্ষ নাহিদা খান।
আলোচনা পর্ব শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নজরুলের লেখা বিখ্যাত কবিতা আবৃত্তি, কালজয়ী গান পরিবেশন এবং কবি নজরুলের জীবন ও সাম্যবাদী দর্শনের ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ নাটক মঞ্চস্থ করে। সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি ও প্রখ্যাত শিল্পী হিমাংশু বিশ্বাসের খালি গলায় পরিবেশিত কয়েকটি রাগ প্রধান নজরুল সংগীত। তাঁর নিখুঁত ও প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও হাজারো শিক্ষার্থী মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব যৌথভাবে সাবলীল ও নান্দনিক ভঙ্গিতে উপস্থাপনা করেন কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও তমালিকা তালুকদার। অনুষ্ঠানের শেষাংশে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ ও সাম্যের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়