admin

প্রকাশিত: 4:08 PM, September 18, 2026

জলের কাছে হার মানল তাদের স্বপ্ন

জলের কাছে হার মানল তাদের স্বপ্ন
  • নয় মাসে নিভে গেল শাবিপ্রবির তিন শিক্ষার্থীর প্রাণ

আল-আমিন মিয়া:

হাসিমুখে ঘর থেকে বেরিয়েছিলেন তারা। কারও গন্তব্য ছিল সিলেটের অপার সৌন্দর্যের টানে, কেউ গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নিতে। কেউবা নেমেছিলেন সুইমিংপুলের পানিতে। কিন্তু সেই বেরিয়ে যাওয়া যে জীবনের শেষ যাত্রা হবে, তা কি কেউ ভেবেছিলেন? স্বজনদের অপেক্ষা, বন্ধুদের আড্ডা আর ভবিষ্যতের স্বপ্নÑসবকিছুকে পেছনে ফেলে নয় মাসে পানির কাছে হার মেনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন সম্ভাবনাময় শিক্ষার্থী।

তিনজনেরই সামনে ছিল সুন্দর ভবিষ্যৎ। কেউ হতে চেয়েছিলেন প্রকৌশলী, কেউ গড়তে চেয়েছিলেন নিজের স্বপ্নের পৃথিবী। কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়ে কিংবা সামান্য বিনোদনের মুহূর্তে পানির গভীরতা ও স্রোতের কাছে থেমে গেছে তাদের স্বপ্নযাত্রা। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় শোকের ভার নেমে এসেছে শাবিপ্রবি ক্যাম্পাসে।

সর্বশেষ গত বুধবার সিলেট নগরের চৌকিদিখি এলাকার ‘ব্রিটানিয়া সুইমিং পুলে’ সাঁতার কাটতে গিয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুইমিংপুলে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন দীপাঞ্জন। পরে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে নগরের দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। যে সময়টুকু বন্ধুদের সঙ্গে আনন্দে কাটানোর কথা ছিল, সেই সময়ই দীপাঞ্জনের জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠবেÑএমন নির্মম বাস্তবতা মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা।

এর আগে গত ১৫ মে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক (২২)।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকার বাসিন্দা শান্ত সাঁতার জানতেন। সেদিন তিন বন্ধুর সঙ্গে আনন্দের সময় কাটাতে গিয়েছিলেন সীমান্তবর্তী বিছানাকান্দিতে।

বিকেল সাড়ে ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড-সংলগ্ন জলাশয়ে গোসলে নামেন তারা। একপর্যায়ে পানির তীব্র স্রোত ও গভীরতায় তলিয়ে যান শান্ত।

স্বজন ও সহপাঠীদের উৎকণ্ঠার মধ্যে শুরু হয় তাকে উদ্ধারের চেষ্টা। স্থানীয়রা চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। দীর্ঘ অপেক্ষার পর রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শান্তর মরদেহ উদ্ধার করে।

বন্ধুদের সঙ্গে যে ভ্রমণ হওয়ার কথা ছিল আনন্দের স্মৃতি হয়ে, সেটিই শেষ পর্যন্ত পরিবারটির জন্য হয়ে ওঠে আজীবনের বেদনার স্মৃতি।

চলতি বছরের শুরুতেই শাবিপ্রবি পরিবারকে কাঁদিয়ে যায় আরেকটি মৃত্যু। গত ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসলে নেমে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসআব আমীন।

মুসআব সাঁতার জানতেন না। লালাখালে গোসলে নামার পর একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে তার মৃত্যুর খবরে শোক নেমে আসে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে।

নিহত মুসআব আমীন ও শান্ত বণিক দুজনই বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

একজনের মৃত্যু জানুয়ারিতে, আরেকজনের মে মাসে। সর্বশেষ সেপ্টেম্বরে প্রাণ গেল আরও একজনের। মাত্র নয় মাসে পানিতে ডুবে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু এখন ক্যাম্পাসের জন্য এক গভীর বেদনার অধ্যায়।

তাদের কেউ হয়তো পরিবারে ছিলেন স্বপ্নের সন্তান, কেউ ছিলেন বন্ধুমহলের প্রাণ, আবার কেউ ছিলেন শিক্ষকদের চোখে সম্ভাবনাময় ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে একদিন কর্মজীবনে নিজেদের জায়গা করে নেওয়ার কথা ছিল তাদের। অথচ তার আগেই থেমে গেল পথচলা।

পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে শোকের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে নামার সময় শিক্ষার্থীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শোক প্রকাশ করে বলেন, অল্প সময়ের ব্যবধানে তিন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারানো শাবিপ্রবির জন্য অপূরণীয় ক্ষতি। তারা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় ছিলেন। তাদের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সহজ নয়।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা শিক্ষার্থীদের অপরিচিত জলাশয় ও সাঁতার কাটার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

তাদের মতে, সিলেটের অনেক জলাশয়ে পানির গভীরতা ও স্রোত বাইরে থেকে বোঝা যায় না। সাঁতার জানা থাকলেও অপরিচিত পানিতে নামা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আনন্দের মুহূর্ত যেন কোনো পরিবারের সারাজীবনের কান্নায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনটি মৃত্যু, তিনটি পরিবার, অসংখ্য স্বপ্নÑআর পেছনে পড়ে রইল কিছু ছবি, কিছু স্মৃতি আর প্রিয়জন হারানোর গভীর শূন্যতা।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন