admin

প্রকাশিত: 6:47 AM, September 19, 2026

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী সভা ও নতুন সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশ ও দলের জন্য সামনে আরও কঠিন সময় আসতে পারে। বিএনপিকে এগিয়ে নিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সবাইকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, নেতৃত্বের সুস্থ প্রতিযোগিতাকে কোনোভাবেই প্রতিহিংসায় রূপান্তরিত করা যাবে না। পরস্পর আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে দলীয় কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে যাদের সক্রিয় ভূমিকা ছিল, তাদেরই আমরা সামনের সারিতে সঠিকভাবে মূল্যায়ন করব। আমাদের সংখ্যার (কোয়ান্টিটি) চেয়ে গুণগত মানসম্পন্ন (কোয়ালিটি) নেতৃত্বের বেশি প্রয়োজন। যুক্তরাজ্য যুবদল যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে, ঠিক সেভাবেই তৃণমূলের প্রতিটি স্তরে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যুক্তরাজ্য যুবদলের জোন-২-এর সহ-সভাপতি রাকিব আলীর সভাপতিত্বে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। সভার সূচনাতেই জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, জোন-২-এর বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হক মেক্সিম।

যুবনেতা হাফিজ আলমগীর হুসাইন এর পবিত্র কোরান তেলাওতের মাধ্যমে শুরু হওয়া কর্মিসভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সহ-সভাপতি আকতার আহমেদ শাহিন, সুরমান খান, জিতু মিয়া জায়গিরদার, শাহজাহান আলম, সানুর মিয়া, আব্দুল খয়ের, জাকারিয়া আহমেদ জাকু, বিভাগীয় সহ-সভাপতি মোদচ্ছির খান (রিঃ জোন ৪) সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, জাহাঙ্গীর আলম জনি, মিয়া মোহাম্মদ জামিল, রাহেল আহমেদ, আব্দুল কাউয়ুম, এস এম আতিকুর রহমান, জায়েদ মানিক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আমিনু ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ মিলাদ আহমদ (রিঃ জোন১), সাংগঠনিক সম্পাদক- নুরুল হক (রিঃ জোন-৩), যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক- শিপন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক- আলী আহমেদ।

উপস্থিত আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সভাপতি গুলজার আহমেদ ফয়সল ও কাওসার আলী শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ওল্ডহাম যুবদল নেতা শাহ তাজুল ইসলাম, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, সাবেক লন্ডন মহানগর যুবদল যুগ্ন দম্পাদক আব্দুল মুকিত, লন্ডন সিটি যুবনেতা নেতা খালেদ জামাল, লন্ডন মহানগর যুবনেতা কবির খান।

বিশাল কর্মিসভা ও সদস্য ফর্ম সংগ্রহ অনুষ্টানে আগত জোনাল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল নেতা মাস্টার আমিনুর রহমান শাহীন, বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল নেতা মিজানুর রহমান সুহেল, সোনাসি যুবদল সাবেক সভাপতি মঈন উদ্দিন মিছবাহ, বার্মিংহাম সিটি যুবদল সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কার্ডিফ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সোয়ানসি যুবদল সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, কভেন্ট্রি যুবদল সাবেক সভাপতি আলিম উদ্দিন, কার্ডিফ যুবদল সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আছাব মিয়া, ওয়েস্টমিডলেন্ড যুবদল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হুসেন, বার্মিংহাম সিটি সাবেক যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম রাজা, সোয়ানসি যুবদলের সাবেক সি যুগ্ম-সম্পাদক যুবায়ের আহমেদ মহসিন, বার্মিংহাম ওয়েস্টমিডল্যান্ড যুবদল সাবেক সাংগাঠনিক সম্পাদক সৈয়দ রিয়াদ রহমান, কার্ডিফ যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আলী, সোয়ানসি যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সোয়ানসি যুবদল শেখ রিপন মাহমুদ, বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল সাবেক সহ প্রচার সম্পাদক শাহীন আলম, বার্মিংহাম সিটি যুবদল নেতা শামীম আহমেদ, বার্মিংহাম সিটি যুবদল নেতা আবুল কাস চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক বার্মিংহাম সিটি যুবদল বিলাল উদ্দিন, কার্ডিফ যুবদল নেতা মাহমদ আলী, কার্ডিফ যুবদল নেতা নুরুল আলম, বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল নেতা শাহ গোলজার আহমেদ, বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল নেতা শামীম খান, বার্মিংহাম ওয়েস্টমিডলেন্ড যুবদল নেতা এড. রুহুল আমীন, সাবেক প্রচার সম্পাদক বার্মিংহাম সিটি ছাদিক আলী, কভেন্ট্রি যুবদল নেতা কামাল আহমেদ, বার্মিংহাম সিটি যুবদল নেতা আযহার হুসাইন ও রাহিয়ান চৌধুরী রাহী প্রমুখ।

উক্ত কর্মিসভায় জোন -২ এর অধীনস্ত বার্মিংহাম ওয়েস্টমিডল্যান্ড যুবদল, বার্মিংহাম সিটি যুবদল, কার্ডিফ যুবদল, সোয়ানসি যুবদল, কভেন্ট্রি যুবদল সহ ভিবিন্ন শহর থেকে প্রায় ৩ শতাদিক নেতাকর্মী সভায় উপস্থিত হন।


সর্বশেষ সংবাদ

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

আল-আমিন মিয়া: খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের প্রস্তুতিতে ফুঁসে উঠেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের মানুষ, স্থানীয় অভিভাবক, শিশু-কিশোর ও ব্যবসায়ীরা। নগরীর শাহী

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

সিলেটে বিয়ের আসরে জোর করে টাকা আদায়ের অভিযোগ, বিড়ম্বনায় পথচারীরাও

আব্দুর রহমান: সিলেট নগরীতে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের টাকা আদায়ের ধরন নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ পথচারী ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ