admin

প্রকাশিত: 9:31 AM, September 19, 2026

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর ‘সিলেট প্যারাডাইস ইন’-এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়। সভায় আগামী ডিসেম্বরে পর্যটন মেলা আয়োজন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেট (টোয়াস) এর সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাফির পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ এজিএম এ স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি হাসান সায়েম। এরপর কোষাধ্যক্ষ বার্ষিক আয় ব্যায় এর প্রতিবেদন দাখিল করে। সভার সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষর রিপোর্ট অনুমোদন করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সল আহমেদ রানা, সদস্য জালাল উদ্দীন, জাম্মান রাসেল, শাহ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির লিটন বলেন, সিলেটের পর্যটন শিল্পের সম্ভাবনা অনেক বিস্তৃত। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা, চা-বাগান, পাহাড়, নদী ও হাওরকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার বিপুল সুযোগ রয়েছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পর্যটনসংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটকদের কাছে সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে সেবার মান বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের সঙ্গে ভালো আচরণ, স্বচ্ছতা, নির্ভরযোগ্য সেবা এবং পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে সিলেটের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, পর্যটন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এর সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসারও সরাসরি সম্পর্ক রয়েছে। পর্যটকদের আগমন বাড়লে পরিবহন, আবাসন, রেস্তোরাঁ, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসা সম্প্রসারিত হয়। ফলে পরিকল্পিতভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে সিলেটের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি পর্যটন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ট্যুর অপারেটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পর্যটকদের জন্য মানসম্মত প্যাকেজ ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে শুধু পর্যটনকেন্দ্রের সৌন্দর্য থাকলেই হবে না; পর্যটকদের যাতায়াত, নিরাপত্তা, আবাসন, খাবার, গাইডিং এবং সার্বিক সেবার মান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় সংগঠনের বিগত বছরের সার্বিক কর্মকাণ্ড, আর্থিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও সুবিধাজনকভাবে তুলে ধরতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


সর্বশেষ সংবাদ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও